সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুন, ২০২৫

সিরিয়ার গির্জায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুন, ২০২৫ |
সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। রোববার প্রার্থনার সময় এ হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর আল-জাজিরার। আত্মঘাতী এ বিস্ফোরণটি ঘটেছে দুইলা এলাকায় অবস্থিত মার এলিয়াস চার্চে। এ সময় চার্চটির ভেতরে লোকজন প্রার্থনা করছিল। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক ব্যক্তি প্রথমে চার্চে ঢুকে গুলিবর্ষণ করে এবং পরে নিজের শরীরে থাকা বিস্ফোরক ভেস্টের মাধ্যমে নিজেকে উড়িয়ে দেয়। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও, সিরিয়ার মন্ত্রণালয় বলছে— হামলাকারী আইএসআইএল (আইএসআইএস) গোষ্ঠীর একজন সদস্য। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নিহতের সংখ্যা ২৫ জনে

দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৬৩ জন। সিরিয়া সিভিল ডিফেন্স জানিয়েছে, এখনও ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার চলছে। স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। সিরিয়ায় এটি বহু বছরের মধ্যে প্রথম বড়সড় গির্জা হামলা। প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ-এর অন্তর্বর্তী সরকার যখন সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জনের চেষ্টা করছে, তখন এ হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিগত ১৪ বছরের গৃহযুদ্ধের ধ্বংসযজ্ঞের পর সিরিয়া ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। গত বছর ডিসেম্বরে বাশার আল-আসাদ অপসারিত হওয়ার পর দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে এ হামলা আবারও স্মরণ করিয়ে দিল যে, আইএসের ঘুমিয়ে থাকা সেল এখনো সক্রিয় এবং তারা যেকোনো

সময় হামলা চালাতে সক্ষম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ মুজিব-বাঙালির একমাত্র মাহানায়ক গোপালগঞ্জের সন্তান- হেমায়েত বাহিনীর ক্যাপ্টেন হেমায়েত বীর বিক্রম, যাঁর নামে কলজে শুকিয়ে যেত পাকিস্তানিদের ঈদে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানো নিয়েও ইউনুসের ছলচাতুরী ম্যানেজিং কমিটিতে দলীয় লোক নেওয়া হলে আদালতে যাওয়ার হুশিয়ারি রাশেদা কে চৌধুরীর বাংলার মাটি ও মানুষের প্রতি মমতায় গড়া এক নেতৃত্বের নাম শেখ মুজিব কাবুলে হাসপাতালে ভয়াবহ বিমান হামলা: পাকিস্তানের যুদ্ধাপরাধ ও বর্বরতা ১৯৭১ এর মতোই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার কারণ খুঁজতে তদন্ত কমিটি হচ্ছে স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত শেখ হাসিনার ডেল্টা প্লানকে তারেক রহমান চালাচ্ছেন খালকাটা কর্মসূচি হিসেবে ‘ইউনূসকে ঠিকই চিনেছিলেন শেখ হাসিনা’, কারামুক্ত হয়ে আনিস আলমগীর ইতিহাস থেকে রাষ্ট্র বিনির্মাণ: দেশবন্ধু থেকে বঙ্গবন্ধু কামরুল হাসান বেঁচে থাকলে ড. ইউনূসকে ‘বিশ্ব বাটপার’ উপাধি দিতেন: আনিস আলমগীর রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, বিপাকে যেসব জেলা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব শুধু ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো রেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই অল্পের জন্য প্রাণে বেঁচে যান মোজতবা খামেনি, অডিও ফাঁস পদত্যাগ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ১০০ দেশ ভ্রমণের লক্ষ্য তরুণ তুর্কী শাকিব উদ্দিনের