ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল
দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
গরমকালে শীতের কম্বল বিতরণ
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬%
ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ
ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি
চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্স থেকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপা দম্পতি। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁরা কারাগার থেকে বের হন।
বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের ডেপুটি জেল সুপার আনন্দ কুমার শীল জানান, ফারজানা রুপা কাশিমপুর মহিলা কারাগারে আর শাকিল আহমেদ হাই সিকিউটি কারাগারে বন্দী আছেন।
সূত্র জানায়, সাংবাদিক ফারজানা রুপার মা মারা গেছেন। তাঁর মায়ের মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে ফারজানা রুপা ও তাঁর স্বামী শাকিল আহমেদকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়।
শাকিল আহমেদ
বার্তাপ্রধান হিসেবে ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। গত ৮ আগস্ট তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ২১ আগস্ট তাঁদের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় ফজলুল করিম নামের একজনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর তাঁদের কারাগারে পাঠানো হয়।