বিয়েতে কনেকে ১০০ খাটাশ উপহার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ জুন, ২০২৫

বিয়েতে কনেকে ১০০ খাটাশ উপহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুন, ২০২৫ |
বিয়েতে বর-কনেকে বিভিন্ন ধরনের উপহার দেওয়ার প্রচলন রয়েছে। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। বিয়েতে উপহার দেওয়া হয়েছে ১০০ খাটাশ। উপহার পাওয়া এ প্রাণীর দাম প্রায় ৮৫ লাখ টাকা। সোমবার (০৯ জুন) সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের এক কনে তার বাবা-মায়ের কাছ থেকে ভিন্নধর্মী উপহার পেয়েছেন। তাকে উপহার হিসেবে ১০০টি খাটাশ দেওয়া হয়েছে। এর বাজারমূল্য ৭০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৫ লাখ টাকা। এই প্রাণীগুলো বিশ্বের সবচেয়ে দামি কফি কোপি লুয়াক উৎপাদনের জন্য বিশেষভাবে মূল্যবান। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, উপহারের মধ্যে আরও ছিল ২৫টি সোনার বার, ২০ হাজার ডলার নগদ,

৩০০ মিলিয়ন ডং মূল্যের কোম্পানির শেয়ার এবং একাধিক উচ্চমূল্যের সম্পত্তি। ২২ বছর বয়সী এই কনে যিনি ভিয়েতনামের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা। গত মে মাসে তার বিয়ের সময় তিনি এসব উপহার পেয়েছেন। বরের পরিবারও এ বিয়েতে বিভিন্ন উপহার দিয়েছে। এর মধ্যে রয়েছে ১০ তায়েল সোনা, ২০০ মিলিয়ন ডং নগদ এবং হীরার গহনা। কনের বাবা হং চি তাম বলেন, তার সন্তানরা সকলেই বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং তারা পারিবারিক ব্যবসার দায়িত্ব নিয়েছেন। তিনি তার মেয়েকে এমন সম্পদ উপহার দিয়েছেন যা আয়ের উৎস হতে পারে। এ ছাড়া খাটাশগুলো পালন বা বিক্রি করার বিষয়ে তার স্বাধীনতা রয়েছে। তিনি বলেন, আমার মেয়ে বিজনেস স্কুলের স্নাতক। তিনি এই সম্পদগুলো পরিচালনার জন্য সম্পূর্ণ

সক্ষম। যে পদ্ধতিই হোক না কেন, এটি তার আর্থিক স্বাধীনতা নিশ্চিত করবে। ভিয়েতনামে খাটাশ অত্যন্ত মূল্যবান। একটি সন্তান জন্ম দেওয়া মা খাটাশের মূল্য প্রায় ৭০০ মার্কিন ডলার, আর গর্ভবতী একটির মূল্য ১,০৫০ ডলার পর্যন্ত হতে পারে। এদের মূল্যের একটি বড় কারণ হলো কোপি লুয়াক কফি উৎপাদনে তাদের ভূমিকা। এই বিশেষ উৎপাদন প্রক্রিয়ায় খাটাশ পাকা কফি চেরি খায়, এবং তাদের পরিপাকতন্ত্র থেকে সংগ্রহ করা কফি বিন পরিষ্কার, প্রক্রিয়াজাত এবং রোস্ট করা হয়। এ ছাড়া চীন ও ভিয়েতনামে খাটাশের মাংস বিলাসবহুল খাবার হিসেবে বিবেচিত হয় এবং ঐতিহ্যবাহী চীনা ওষুধে ব্যবহৃত হয়, যা এই প্রাণীর মূল্য আরও বাড়িয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে বাজেট: যেসব পণ্যের দাম বাড়তে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে ইতিবাচক পদক্ষেপ ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির আভাস মার্কিন ভাইস প্রেসিডেন্টের দেশে নিবন্ধিত মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সহায়তা করে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে গেল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণ, কীভাবে? কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩ শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি, প্রবাসীর স্ত্রী-কন্যাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আ.লীগের লিফলেট তৈরি, সাবেক মহিলা ইউপি সদস্যসহ গ্রেফতার ২ পাবনায় সর্বহারা পার্টির নেতাকে গুলি করে হত্যা মধ্যরাতে পরকীয়ার সময় বিএনপি নেতা হাতেনাতে ধরা, অতঃপর… ‘রাজনীতির রিখটার স্কেলে ৮-৯ মাত্রার ভূমিকম্প হবে’— সাদ্দাম হোসেন সব দোষ একজনের ওপর চাপিয়ে দায় এড়ানো যাবে না: ওবায়দুল কাদেরের উদ্দেশে নঈম নিজাম