মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬

আরও খবর

‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব

আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী

শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল

বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ

নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক

“আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম

বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি

মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ |
আইনশৃঙ্খলার অবনতি, ব্যাংকিং খাতের অস্থিরতা, জ্বালানি সংকটসহ বিভিন্ন সংকটে পড়ে দেশের ব্যবসা-বাণিজ্যের গতি উল্লেখযোগ্যভাবে শ্লথ হয়ে পড়েছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে ভোক্তা চাহিদা কমছে, ফলে বিক্রি হ্রাস পাচ্ছে। পাশাপাশি নতুন বিনিয়োগে স্থবিরতা এবং অর্থনৈতিক সূচকের নিম্নমুখী প্রবণতা উদ্যোক্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সামগ্রিক পরিস্থিতিতে অর্থনৈতিক পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জোরালো হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৪৯ শতাংশে, যা টানা দ্বিতীয় মাসের মতো বৃদ্ধি পেল। ব্যবসায়ীদের ভাষ্য, মানুষের ক্রয়ক্ষমতা না বাড়ায় পণ্যের বিক্রি ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৬ .২৩ শতাংশে। উচ্চ সুদহার ও কঠোর ঋণনীতির ফলে

বিনিয়োগ ব্যয় বেড়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে ক্ষুদ্র, মাঝারি ও নতুন উদ্যোক্তাদের ওপর। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন বলেন, বিদেশি বাণিজ্যে যুক্ত ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি চাপে রয়েছেন। একই সঙ্গে দেশীয় বাজারেও মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় লোকাল ট্রেডে যুক্ত ব্যবসায়ীরা ভালো অবস্থায় নেই। তার মতে, নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত না হলে ব্যবসায়ী সমাজের জন্য স্বস্তি ফেরানো কঠিন হবে। শিল্পোদ্যোক্তাদের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংক খাতের অস্থিরতা ও জ্বালানি সংকটই বর্তমানে ব্যবসার প্রধান প্রতিবন্ধক। গত এক বছরে ব্যবসা পরিচালনার খরচ প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অনিশ্চয়তা কাটলে অর্থনীতিতে গতি ফেরার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ

হাতেম বলেন, বর্তমানে ব্যবসায়ীদের কথা শোনার মতো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তাই তারা অপেক্ষা করছেন নির্বাচনের পর গঠিত সরকারের সঙ্গে আলোচনার জন্য। যে দলই ক্ষমতায় আসুক, তাদের সঙ্গে বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশা প্রকাশ করেন তিনি। অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকীর মতে, আর্থিক খাতে বিরাজমান আস্থাহীনতা দূর করাই আগামী রাজনৈতিক সরকারের সামনে প্রথম ও বড় চ্যালেঞ্জ হবে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের অভিমত, নির্বাচিত সরকারের জন্য বিনিয়োগ ও ব্যবসায় আস্থা পুনরুদ্ধার করা সহজ হবে না। তাই টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য খাতভিত্তিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর তারা গুরুত্ব আরোপ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি