কানাডায় নৌকাডুবিতে প্রাণ গেল বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫

কানাডায় নৌকাডুবিতে প্রাণ গেল বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ |
কানাডার অন্টারিও প্রদেশের একটি হ্রদে নৌকা ডুবে বাংলাদেশি পাইলট ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও বিজিএমইএর সাবেক সহসভাপতি এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব মৃত্যুবরণ করেছেন। স্থানীয় সময় রোববার (০৮ জুন) কানাডার অন্টারিও প্রদেশের লিনজি শহরের একটি হ্রদে নৌকাভ্রমণের সময় দুর্ঘটনায় পড়ে পানিতে ডুবে প্রাণ হারান তারা। জানা গেছে, স্থানীয় সময় শনিবার (৭ জুন) ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু স্ত্রী ও ছোট মেয়েকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে টরন্টো পৌঁছান। পরদিন রোববার তারা টরন্টো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত অন্টারিও প্রদেশের লিনজি শহরে যান এবং একটি কটেজে উঠেন। দুপুরের দিকে গুড্ডু, তার বন্ধু আব্দুল্লাহ হিল রাকিব ও রাকিবের ছেলে একটি ছোট নৌকায় করে হ্রদে

ঘুরতে নামেন। ওই সময় হ্রদের তীরে গুড্ডুর স্ত্রী ও মেয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। হঠাৎ নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে ফিরে আসতে পারলেও গুড্ডু ও রাকিব পানিতে ডুবে যান। পরে উদ্ধারকারীরা তাদের মৃতদেহ উদ্ধার করে। কানাডার মিসিসগায় বসবাসরত সাইফুজ্জমানের আত্মীয় ফাহমিদা টনি বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সাংবাদিকদের জানান, সাইফুজ্জামান অত্যন্ত অভিজ্ঞ একজন পাইলট ছিলেন। অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে কাওয়ার্থা লেইকস অঞ্চলের একটি হ্রদে নৌকা উল্টে যাওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। নৌকায় তিনজন পুরুষ ছিলেন, যাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন। তবে নৌকায় থাকা কেউই লাইফ-জ্যাকেট পরা ছিলেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিহত আব্দুল্লাহ ছাড়াও একই মাদ্রাসার আরও ৪ শিশুকে বলাৎকার করেন শিক্ষার্থী শিহাব আসন্ন বাজেটে চাল-ডালসহ নিত্যপণ্যে বাড়তি করের প্রস্তাব একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা: অর্থনীতি, জঙ্গিবাদ ও পররাষ্ট্রনীতিতে ইউনূস ও বিএনপি সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে এইচএসসি পাস ‘প্রফেসর’ থেকে জামায়াত আমিরের উপদেষ্টা মাহমুদুলের দুই যুগের প্রতারণার ইতিহাস বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু কেমন আছে বাংলাদেশ ২.০? ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১২২৩ মাত্র এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ জামায়াত নেতার বাড়ি থেকে ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল উদ্ধার শুভেন্দুর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘পুশ-ইন’ ঠেকাতে সতর্ক বিজিবি কুরবানি ঈদ ঘিরে চাঙ্গা রেমিট্যান্স, বিশ দিনে এলো ২.৬২ বিলিয়ন ডলার পাকিস্তানে ক্ষমতাসীন দলের নেতার বিরুদ্ধে অভিনেত্রীকে হয়রানির অভিযোগ ঈদ উপলক্ষে মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষ, কী সিদ্ধান্ত হলো রামিসার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চান মাশরাফি সাকিব মুশফিকরা বিএনপি অফিসে ঢুকে যুবদল নেতাসহ দুজনকে গুলি চট্টগ্রামে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভবন ঘেরাও জনতার ঈদে এটিএম বুথে টাকা তোলায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছোটবেলায় আমিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলাম: উর্বী মুক্তি পাচ্ছে মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ক্রেতার অপেক্ষায় তেজগাঁওয়ের পশুর হাট, প্রস্তুতি সম্পন্ন