কেমন কাটল তারকাদের ঈদ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ জুন, ২০২৫

কেমন কাটল তারকাদের ঈদ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জুন, ২০২৫ |
পবিত্র ঈদ উল আযহার আনন্দে মেতেছিলেন দেশের তারকারাও। চাঁদ রাত থেকেই শুরু হয় উৎসবের আমেজ। নতুন সাজ, মেহেদির রঙ, প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি আর ভক্তদের সঙ্গে মুহূর্ত ভাগাভাগি—সব মিলিয়ে তারকাদের ঈদ ছিল উৎসবমুখর ও ব্যস্ততায় ভরা। জয়া আহসান নন্দিত অভিনেত্রী জয়া আহসানের এবারের ঈদ ছিল ব্যতিক্রমী। কারণ, বহুদিন পর ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত কোনো সিনেমা। শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ নামে সিনেমাটি দেখার জন্য দর্শকরাও অনেকদিন থেকে মুখিয়ে ছিলেন। দর্শকদের সঙ্গে সিনেমা দেখতে ও মতবিনিময়ে হাজির হন তিনি প্রেক্ষাগৃহে। ঈদের আগে চাঁদরাতে লাবণ্যময়ী রূপে কিছু ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘চাঁদরাত’, সঙ্গে চাঁদের ইমোজিও জুড়ে দেন। পূজা চেরি চিত্রনায়িকা পূজা চেরির কাছেও এবারের ঈদটা ছিল

বিশেষ। কারণ, মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘টগর’, যেখানে তিনি ‘জয়িতা’ চরিত্রে অভিনয় করেছেন আদর আজাদের বিপরীতে। চাঁদরাতে হাতে মেহেদিতে নিজের সিনেমার নাম ও চরিত্র লিখে সাজে ছবি পোস্ট করেন। ঈদের দিন শাড়ি পরা ছবিতে ভক্তদের শুভেচ্ছা জানান এই নায়িকা। আজমেরি হক বাঁধন নন্দিত অভিনেত্রী আজমেরি হক বাঁধন ঈদে ছিলেন ব্যস্ততমদের একজন। তার অভিনীত ‘এশা মার্ডার’ ছবি ছিল আলোচনায়। প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা, সংবাদমাধ্যমে কথা বলা এবং সবুজ পোশাকে ঈদের শুভেচ্ছা—সব মিলিয়ে বাঁধনের ঈদ কেটেছে কর্মমুখরভাবে। তাসনিয়া ফারিণ টেলিভিশনের গণ্ডি পেরিয়ে এখন বড় পর্দার নায়িকা তাসনিয়া ফারিণ। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ইনসাফ’, যেখানে তার বিপরীতে আছেন শরিফুল রাজ। শাড়িতে সেজে সামাজিক মাধ্যমে

শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ঈদ মোবারক সবাইকে, দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে ইনসাফের সঙ্গে।’ অপু বিশ্বাস সিনেমা থেকে কিছুটা দূরে থাকলেও মডেলিং নিয়ে ব্যস্ত আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঈদের দিন শাড়িতে ছবি শেয়ার করে জানান ঈদের শুভেচ্ছা। কোরবানির ঈদে সাধারণত তিনি ছাগল কোরবানি দেন, তবে এবার তেমন কিছু জানা যায়নি। এক ফেসবুক পোস্টে লেখেন, ‘ঈদের পবিত্রতা ছড়িয়ে যাক সবার হৃদয়ে। ঈদ মোবারক।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৪৯ বছর বয়সেও দারুণ ফিট শাকিরা, রহস্যটা জানালেন তাঁর দীর্ঘদিনের প্রশিক্ষক শিক্ষায় বরাদ্দ ২ শতাংশে উন্নীত, স্বাগত জানালেন শিক্ষাবিদরা ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষমতা ব্যাংকের হাতে দেওয়ার প্রস্তাব অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা করার প্রস্তাব ২০২৮ থেকে শিক্ষাক্রমে যুক্ত হতে যাওয়া চার নতুন বিষয়ে যা থাকবে প্রেমের নাটক ‘সমান সমান’ করদাতাদের জন্য সুখবর বস্তিতে জন্ম নেওয়া সেই ছেলেটি এখন দুবাইয়ে ২০ হাজার কোটির মালিক ভিসিআর দিবসে পুরোনো ভিডিও টেপে মুক্তি পেয়েছে নতুন সিনেমা টবের মাটি অতিরিক্ত শক্ত হয়ে গেছে? কীভাবে নরম করবেন ওমান উপসাগরে তেলবাহী জাহাজে মার্কিন হামলা, ৩ ভারতীয় নাবিক নিখোঁজ দেশি তারকাদের প্রিয় দল, প্রিয় খেলোয়াড় ছাপানো টাকার সংকট, বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটও ছাড়তে হচ্ছে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ট্রাম্পের দেশে ‘ফুটবল ফার্স্ট’ এসএসসি পরীক্ষার্থী বান্ধবীর সব পরীক্ষায় প্রটোকল, কেন্দ্রে খবরদারি: এনসিপি নেতাকে ধোলাই দিয়ে কক্ষে অবরুদ্ধ নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, যুবদল ক্যাডার আটক বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গায় ঘরবন্দি প্রায় ৫ হাজার বাংলাদেশি, ঘরবাড়ি ভাঙচুর