টিকিটের জন্য হাহাকার, বাফুফের সামনে ভক্তদের ঝাড়ু মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জুন, ২০২৫

টিকিটের জন্য হাহাকার, বাফুফের সামনে ভক্তদের ঝাড়ু মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জুন, ২০২৫ |
বাংলাদেশের ম্যাচের টিকিটের জন্য হাহাকার যেন শেষ হওয়ার নয়। টিকিট না পেয়ে বাফুফে ভবনের প্রধান দরজা বন্ধ করে তিনদিন ধরে অবস্থান নিয়ে বসেছেন বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের সদস্যরা। ফুটবল সাপোর্টার্স ফোরামও আজ যোগ দিয়েছে এ আন্দোলনে। বাফুফের সামনে ঝাড়ু মিছিল করেছে এই ফোরাম। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। তার আগে আজ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে লড়বেন জামাল ভূঁইয়ারা। এ ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর। অভিষেক হবে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামেরও। তবে আজ কানাডা থেকে আসা শমিত সোমের লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। এই ম্যাচগুলোকে ঘিরে দেশের ফুটবলে

আগ্রহ আকাশচুম্বী। নয়টি ক্যাটাগরিতে ১৮ হাজার ৩০০ টিকিট অনলাইনে ছাড়া হয়েছিল। সর্বনিম্ন দাম ধরা হয়েছিল ৪০০ টাকা। এরপরও টিকিট নিয়ে আগ্রহে ভাটা পড়েনি। টিকিট বিক্রি শেষ হয়ে গেছে ইতোমধ্যেই। তবে সাধারণ দর্শক টিকিট পাননি বলে জানা গেছে। সমর্থকদের ক্ষোভের জায়গা এখানেই। বাংলাদেশ ফুটবল আল্ট্রাস নামের একটি সংগঠন গত তিন দিন ধরে বাফুফের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে। ‘নো আল্ট্রাস, নো ফুটবল’, ‘জাস্টিস ফর আল্ট্রাস, জাস্টিস ফর ফুটবল ফ্যানস’, ‘টিকিট কই বাফুফে?’, ‘টিকিট চাই’ ইত্যাদি লেখা ব্যানার নিয়ে তারা আজও বসেছেন ফেডারেশনের সামনে। এদিকে সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে আজ বাফুফে ভবনের সামনে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ফুটবল সাপোর্টার্স ফোরাম। তিনি বলেন,

‘ফুটবলের দুঃসময়ে সাপোর্ট দিয়ে আমরাই খেলাটা বাঁচিয়ে রেখেছিলাম। অথচ, এখন সুসময়ে বঞ্চিত হচ্ছেন সাধারণ দর্শকরা। বঞ্চিত হচ্ছি আমরা ফুটবলের পাঁড় সমর্থকরা।’ এই মিছিলে ‘টিকিট চাই, টিকিট দে, নইলে গদি ছাইড়া দে’, ‘কালোবাজারির কালো হাত ভেঙে দে গুঁড়িয়ে দে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া