সাংগঠনিক পুনর্গঠন ও রাজনৈতিক প্রস্তুতির বার্তা জেলা থেকে আন্তর্জাতিক পরিসরে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৬

সাংগঠনিক পুনর্গঠন ও রাজনৈতিক প্রস্তুতির বার্তা জেলা থেকে আন্তর্জাতিক পরিসরে

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৬ |
বাংলাদেশ আওয়ামী যুবলীগকে আরও শক্তিশালী করতে এবং রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় কমিটি। ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে সংগঠনের অফিসিয়াল টেলিগ্রাম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সভার শুরুতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এমপি। সভা সূত্র জানায়, যেসব জেলা ও মহানগর ইউনিট সাংগঠনিকভাবে দুর্বল, সেগুলোকে দ্রুত শক্তিশালী করতে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পদপ্রত্যাশীদের নাম, পদবি, ফোন নম্বর ও ইউনিটের নাম সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের

কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্মেলন প্রস্তুত সংক্রান্ত ২১ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখে জারি করা পরিপত্রটি ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যাহার করা হয়েছে। সভায় জেলা ইউনিটে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আন্তর্জাতিক শাখা সম্প্রসারণের উদ্যোগ হিসেবে প্রাথমিকভাবে পাঁচটি আন্তর্জাতিক শাখা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদপ্রত্যাশীদের তথ্য (নাম, পদবি, দেশের নাম, ফোন নম্বর) আগামী সাত কার্যদিবসের মধ্যে আন্তর্জাতিক সম্পাদক ও উপ-আন্তর্জাতিক সম্পাদকের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রচার ও তথ্য-প্রযুক্তি, দপ্তর, অর্থ, আন্তর্জাতিক, গ্রন্থনা ও প্রকাশনা, আইন এবং সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি ও সেল গঠনের সিদ্ধান্তও

সভায় অনুমোদিত হয়েছে। খুনি-ফ্যাসিস্ট ইউনূসের প্রহসনের নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী—“যে ব্যালটে নৌকা প্রতীক নেই এবং যেখানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সেখানে ভোট দেওয়া হবে না”—এই বার্তাটি জনগণের কাছে পৌঁছে দিতে অনলাইন ও অফলাইন বিভিন্ন কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ দেশের অবৈধ-দখলদার এবং খুনি-ফ্যাসিস্ট ইউনূসের নেতৃত্বে ধ্বংসাত্মক কার্যক্রম রোধ ও বাংলাদেশ রক্ষার সংগ্রাম ত্বরান্বিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা মনে করেন, দেশব্যাপী যুবলীগকে দ্রুত সাংগঠনিকভাবে সুদৃঢ় ও শক্তিশালী করা গেলে সকল অপশক্তির পরাজয় নিশ্চিত হবে। সভা সূত্রে বলা হয়, বিজয় সন্নিকটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কান উৎসবে প্রাধান্য পাচ্ছেন স্বাধীন নির্মাতারা যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে ইরানের প্রতিনিধি দল যাবে না ১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা প্রতিনিধিরা আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন, শান্তি চুক্তি ‘হবে’ : ট্রাম্প দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই যুক্তরাষ্ট্র অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: আইআরজিসি বিধানসভা নির্বাচন ঘিরে নতুন বিতর্কে থালাপতি বিজয় শেখ মুজিবকে প্রাপ্ত সম্মান দিতে হবে: শাহাদাত হোসেন চবিতে পোস্টার হাতে ছাত্রলীগ নেতার অবস্থান এনসিপি থেকে পদত্যাগ করলেন দ্যুতি অরণ্য চৌধুরী উৎপাদন বন্ধ হয়ে অচল দেশের সার কারখানাগুলো, আমদানি নির্ভরতায় বাংলাদেশ: জানালেন শিল্পমন্ত্রী এবার বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানাটিও জ্বালানি তেলের সংকট: দেশীয় কোম্পানির ট্যাংকারে উপচে পড়ছে পেট্রোল-অকটেন, নিচ্ছে না সরকার দুই সপ্তাহ ব্যবধানে নজিরবিহীন দুই দফা দাম বৃদ্ধি: ১২ কেজির এলপিজি এখন ১৯৪০ শরীফুলের স্পেলই নাকি কিউইদের মিরপুর জয়ের পথ দেখিয়েছে! তথ্য অধিদপ্তরের নির্দেশে স্ক্রল আকারে সংবাদ প্রকাশের সমালোচনায় সাংবাদিক সায়ের বিশ্ব সাহিত্য কেন্দ্রের টাকায় এনজিও অভিযোগ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের