জাপান দূতাবাসের ফেসবুক পেজে বাংলা কবিতা পোস্ট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

জাপান দূতাবাসের ফেসবুক পেজে বাংলা কবিতা পোস্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
ঢাকাস্থ জাপান দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বুধবার সকালে চার লাইনের একটি বাংলা কবিতা পোস্ট করা হয়। পোস্টটি প্রকাশ হতেই দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং অনেকে হাস্যরসাত্মক মন্তব্য করতে থাকেন। তবে দুপুরের দিকে এক পোস্টে দূতাবাস জানিয়েছে, তাদের পেজটি সকালে হ্যাক হয়েছিল। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার সকালে পাবলিশ করা ওই পোস্টে লেখা হয়— “এখন শাহবাগ, মানিকমিয়া এভিনিয়্যু সব চুপ... বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে রাজনীতিকের ধমনি শিরায় সুবিধাবাদের পাপ বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে বুদ্ধিজীবীর রক্তে স্নায়ুতে সচেতন অপরাধ... -রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ” পোস্টটি প্রকাশ হতেই এ নিয়ে তৈরি হয় আলোচনা। অল্প সময়ের মধ্যেই এটি অনেকে শেয়ার করেন। আবার অনেকে হাস্যরসাত্মক মন্তব্য

করেন পোস্টের নিচে। কেউ কেউ লেখেন- ‘এডমিন আইডি লগ আউট করতে ভুলে গেছে’। আরেকজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘জাপান দূতাবাস বাংলায় পোস্ট করা শুরু করছে’। অন্য আরেকজন লেখেন- ‘এডমিন শাহবাগী না লীগার?’ কিছু সময় পর দূতাবাসের পেজ থেকে পোস্টটি মুছে ফেলা হয়। পরে আরেক পোস্টে দূতাবাস জানায়, ফেসবুক পেজটি সকালে হ্যাক হয়েছিল। তবে এরই মধ্যে পোস্টের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নতুন পোস্টে বলা হয়েছে- “সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের দূতাবাসের ফেসবুক পেজটি সকালে হ্যাক হয়েছে। আমরা জরুরি ভিত্তিতে সমস্যাটি সমাধান করেছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ!”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া