মধ্যরাতে দোকানে দোকানে সেনাবাহিনী, গ্রেপ্তার ১০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ মে, ২০২৫

মধ্যরাতে দোকানে দোকানে সেনাবাহিনী, গ্রেপ্তার ১০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ মে, ২০২৫ |
রাজধানীর আগাসাদেক রোডের ৫টি দোকানে অভিযান চালিয়ে বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। অভিযানে ১৯৭৮ বোতল সালসা, একটি মোটরসাইকেল এবং ১০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) রাত ১২টা থেকে ১টার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের ৫ বীর সাপোর্ট ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর অভিযানে আটককৃতদের মধ্যে কয়েকজন প্রতিবেদকের সাথে কথা বলেন। তারা জানান, তারা প্রায় ৪ বছর ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। কেরানিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে পাইকারি দামে মাদকদ্রব্য কিনে তারা দোকানে এনে বিক্রি করতেন। সন্ধ্যা হলেই দোকানগুলোতে জমজমাট কেনাবেচা শুরু হয়ে যেত। অভিযানে অংশ নেয়া সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, দোকানগুলোতে মাদক খেতে আসা

বেশিরভাগই অল্পবয়সী যুবক। আটককৃতরা আরও জানান, সালসাগুলো দুধের সাথে মিশিয়ে খাওয়ানো হয়, এবং মেশানো সহজ করতে দোকানগুলোতে ব্লেন্ডার মেশিনও রাখা ছিল। সাবেক ভূমিমন্ত্রীকে বাসায় পাঠিয়ে দিল পুলিশ স্থানীয় দোকানদার রফিক প্রতিবেদককে বলেন, সন্ধ্যা হলেই মাদক খাওয়ার আসর বসে দোকানগুলোতে। অনেকটা প্রকাশ্যে চলে খাওয়া-দাওয়া, কেউ কিছু বলেও না। কারণ মাদক সেবনের সময় তারা খুব উগ্র আচরণ করে। তিনি আরও জানান, এদের কারণে মধ্যরাতেও বাইরে বের হওয়া যায় না। রাত বাড়ার সাথে সাথে মাদককারবারিদের আনাগোনা বেড়ে যায়। এ অভিযানে সেনাবাহিনী গুড়া দুধের প্যাকেট, নগদ ২০ হাজার টাকা এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। গ্রেপ্তারকৃত ১০ জনকে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে, জানায় সেনাবাহিনী। এ বিষয়ে সেনাবাহিনীর ৭১ মেকানাইজড ব্রিগেডের

কর্মকর্তারা বলেছেন, অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ সালিশে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় আটক ২ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা শেরপুরে ১১ বছরের শিশু-কে ধর্ষণের পর হত্যার অভিযোগঃ মরদেহ টয়লেট থেকে উদ্ধার, অভিযুক্ত পলাতক ‘বিদেশের বন্ধু নিয়ে শোকাতুর ইউনূস নিজের দেশের শিশুদের গণমৃত্যুতে নির্বিকার’ হিমাগারে সংরক্ষন ব্যায়বহুল বিধায় আলু ফেলে দিচ্ছেন চাষিরা, সামনে কৃষি সংকটের আশঙ্কা ইউনূস-নুরজাহানের সৃষ্ট হামের টিকা সংকট ও শিশুমৃত্যুঃ সাবেক মুখপাত্র শফিকুল ইউনিসেফ-আওয়ামী লীগের ঘাড়ে চাপালেন দুর্নীতির দায় বাংলাদেশে ধর্ষণ মহামারি: মাদ্রাসা থেকে রাজপথ — নিরাপদ নয় কোনো শিশু, কোনো নারী