শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মে, ২০২৫

শ্রীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মে, ২০২৫ |
মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ মে) দুপুরে । ধর্ষণের ঘটনায় জড়িত থাকায় জনি ও রহিম নামে দুই যুবককে আটক করেছে শ্রীপুর থানা। ভিকটিম নারীকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভার্ত করা হয়েছে। আটকৃতরা হলো উপজেলার জোকা গ্রামের জামাল শেখের ছেলে জনি (২২) ও গাইবান্ধা সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে আব্দুর রহিম (১৮)। শ্রীপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিমের মেয়ে স্থানীয় সারঙ্গদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে এবং ভিকটিম প্রতিদিন মেয়েকে স্কুলে আনা-নেওয়া করত। বুধবার সকাল ১০টার দিকে সে তার মেয়েকে

বিদ্যালয়ে পৌছে বাড়ি ফেরার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ওই দুই যুবক তাকে জোরপূর্বক ইজিবাইকে তুলে চিলগাড়ী ফাঁকা মাঠের পাটক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ভিকটিম অসুস্থ হয়ে পড়লে বিকেল ৫ টার দিকে ধর্ষকেরা তাকে তার বাড়ির সামনে ফেলে রেখে গা-ঢাকা দেয় । এলাকাবাসী জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও ধর্ষণ, নারী নির্যাতন, চুরি ও মাদক কারবারসহ নানা অভিযোগ রয়েছে। এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী বলেন, ধর্ষণের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পরবর্তী বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)