বাংলাদেশ একটা ক্রিটিক্যাল সময় পার করছে: আব্দুল্লাহ তাহের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫

বাংলাদেশ একটা ক্রিটিক্যাল সময় পার করছে: আব্দুল্লাহ তাহের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ |
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরে আসার সম্ভাবনা নেই। তবে বাংলাদেশ একটা ক্রিটিক্যাল সময় পার করছে। এখানে সকলকে ধৈর্য এবং ইতিবাচক মনোভাব নিয়ে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বর্তমানে যারা দায়িত্বে আছেন, যারা অন্য পেশায় আছেন বা রাজনীতিবিদ আছেন প্রত্যেকে দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এমন কোনো ভূমিকা বা বক্তব্য দেওয়া উচিত হবে না; যাতে নতুন করে উত্তেজনা এবং দেশের সমস্যা সৃষ্টি হবে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত স্নাতকোত্তর ডাক্তারদের সম্মাননা ২০২৫ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদেশে আওয়ামী লীগ ফিরে আসার

সম্ভাবনা নাই উল্লেখ করে তিনি বলেন, এটা অস্বাভাবিক নয় বিভিন্ন দলের কিছুটা মতপার্থক্য থাকবে। তবে এটা আলোচনা করে সমাধান করতে হবে। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সরকার যদি ডিসেম্বরে নির্বাচন করে জামায়াতের কোনো আপত্তি নেই। দুই মাস পরে করলেও জামায়াতের আপত্তি নেই। তবে সরকারের উচিত একটি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া। জামায়াত দুটি রোডম্যাপ চেয়েছে- একটি হচ্ছে নির্বাচনের রোডম্যাপ অপরটি হচ্ছে সংস্কারের রোডম্যাপ। নির্বাচনের বিষয়ে তিনি আরও বলেন, নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন ব্যবস্থা করা। তার পাশাপাশি কিছু সংস্কার করার প্রয়োজন আছে। যেটা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এবং সঠিক রাজনীতি করার জন্য

সহায়ক হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. হুমায়ুন কবির, সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হাজী নুর উদ্দিন, কলেজের অধ্যক্ষ ডা.সফিকুর রহমান পাটোয়ারী, কুমিল্লা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন, কলেজের উপাধ্যক্ষ ডা. জহিরুল হক, ডা. ফজলুল হক, মেডিকেল কলেজের ডিজিএম বেলাল হোসাইনসহ অনেকে। অনুষ্ঠানে স্নাতকোত্তর ডাক্তারদের মধ্যে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া