ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার
টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি
ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি
টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা
মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে
স্বাস্থ্য উপদেষ্টার দুই পিও ও সাবেক এনসিপি নেতাকে দুদকে জিজ্ঞাসাবাদ
স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শতকোটি টাকার তদবির-বাণিজ্যসহ নানা দুর্নীতির অভিযোগে বুধবার দুদকের প্রধান কার্যালয়ে তাদের প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।
মঙ্গলবার তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের হাজির হওয়ার নির্ধারিত তারিখ থাকলেও তারা হাজির হননি। আর গাজী সালাউদ্দিন তানভীরের বুধবারই হাজির হওয়ার তারিখ ছিল।
তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে চিকিৎসক বদলি, টেন্ডার ও প্রশাসনিক তদবিরের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ আছে। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমে কথা বলেননি তুহিন ফারাবী।
তবে মাহমুদুল
হাসান বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। আমি পদত্যাগ করছি উপদেষ্টার পিও পদ থেকেও।’ দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে পাওয়া তথ্য-উপাত্ত ও অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। দুদকের কর্মকর্তারা জানান, সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে এনসিটিবিতে কাগজ সরবরাহে মোটা অঙ্কের কমিশন নেওয়া, বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে জেলা প্রশাসক নিয়োগসহ একাধিক তদবিরের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সালাউদ্দিন তানভীর সাংবাদিকদের বলেন, আমি নির্দোষ। অভিযোগ প্রমাণিত হলে জেলে যেতে প্রস্তুত। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।