ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা
শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের
তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার
রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য
অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র
কেমিক্যাল দিয়ে আম পাকানোয় ৫০ হাজার টাকা জরিমানা
নাটোরের বড়াইগ্রামে কেমিক্যাল দিয়ে আম পাকানোর ঘটনায় শাজাহান আলী নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আহম্মেদপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান এ দণ্ড দেন।
সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার আহম্মেদপুর বাজারে মঙ্গলবার অভিযান চালানো হয়। এ সময় মেসার্স দয়াল ট্রেডার্স আড়তে অপরিপক্ব আমে ইথোফেন নামের কেমিক্যাল মেশানোর সময় হাতেনাতে তা ধরা হয়। এর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৫ ধারা অনুযায়ী ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



