‘জুলাই জাদুঘর’ পরিদর্শন: প্রেস বিজ্ঞপ্তিতে কূটনীতিকদের উপস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ February, ২০২৬

‘জুলাই জাদুঘর’ পরিদর্শন: প্রেস বিজ্ঞপ্তিতে কূটনীতিকদের উপস্থিতি নিয়ে সরকারের বিরুদ্ধে তথ্য জালিয়াতির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ February, ২০২৬ |
গণভবনে আয়োজিত ‘জুলাই জাদুঘর’ পরিদর্শন কর্মসূচি নিয়ে সরকারের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি ও বাস্তব পরিস্থিতির মধ্যে বড় ধরনের গরমিল পাওয়া গেছে। সরকারি বিজ্ঞপ্তিতে বিদেশি কূটনীতিকদের ব্যাপক উপস্থিতির দাবি করা হলেও, অনুসন্ধানে জানা গেছে আমন্ত্রিত অনেক গুরুত্বপূর্ণ কূটনীতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এ ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে তথ্য জালিয়াতি ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। উপস্থিতি নিয়ে বিভ্রান্তি সরকারের প্রেস উইং থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এমন কয়েকজন কূটনীতিকের নাম উল্লেখ করা হয়েছে, যারা বাস্তবে ওই অনুষ্ঠানে যোগদান করেননি। ‘আজকের কণ্ঠ’-এর অনুসন্ধানে অন্তত তিনজন শীর্ষস্থানীয় কূটনীতিকের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, অথচ সরকারি নথিতে তাদের উপস্থিত দেখানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন— বিমসটেক (BIMSTEC)-এর সেক্রেটারি জেনারেল

ইন্দ্রা মনি পান্ডে, নেপালের রাষ্ট্রদূত এবং জাপানের একজন উচ্চপর্যায়ের প্রতিনিধি। সংশ্লিষ্ট কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিশ্চিত করেন যে, তারা ওই কর্মসূচিতে অংশ নেননি। এমনকি অনুষ্ঠানস্থলের কোনো ছবি বা ভিডিও ফুটেজেও তাদের উপস্থিতি পাওয়া যায়নি। কূটনৈতিক ক্ষোভ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিমসটেক-এর সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মনি পান্ডে। নিজের অনুপস্থিতি সত্ত্বেও উপস্থিত হিসেবে নাম প্রচার করাকে তিনি অপ্রত্যাশিত উল্লেখ করে বলেন, “এটি পুরোপুরি কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন।” সংশ্লিষ্ট দূতাবাসগুলোতে যোগাযোগ করেও তাদের উপস্থিতির কোনো আনুষ্ঠানিক তথ্য বা রেকর্ড পাওয়া যায়নি। বিশ্বাসযোগ্যতা বাড়াতে ‘নামের ব্যবহার’ সরকারি ওয়েবসাইট ও ঘনিষ্ঠ গণমাধ্যমগুলোতে এই পরিদর্শন কর্মসূচিকে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে প্রচার করা হচ্ছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের

এক কর্মকর্তা জানান, “ইভেন্টটিকে আন্তর্জাতিক পরিমন্ডলে বড় করে দেখানোর উদ্দেশ্যেই হয়তো অনুপস্থিত কূটনীতিকদের নাম যুক্ত করা হয়েছে। ধারণা করা হয়েছিল, এতে দেশের ভেতরে সরকারের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা বাড়বে।” ফারুকীর বিরুদ্ধে ১৪০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এদিকে, তথাকথিত এই ‘জুলাই জাদুঘর’ প্রকল্প ঘিরে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগও সামনে এসেছে। প্রকল্পের সঙ্গে জড়িত এক সরকারি কর্মকর্তার বরাতে জানা গেছে, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে ১৪০ কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে খোদ সরকারের অন্দরমহলেও অস্বস্তি ও উত্তেজনা বিরাজ করছে। কূটনৈতিক মহলে ভুয়া তথ্য প্রচার এবং আর্থিক অনিয়মের এসব অভিযোগ সরকারের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা