‘আজকের মধ্যেই ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫

‘আজকের মধ্যেই ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ |
আজকের (বুধবার) মধ্যেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার (২১ মে) বাংলাদেশ পেশাজীবী জোটের উদ্যোগে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান। ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র সালাম বলেন, গত ৭ দিন ধরে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের লোকজন ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে। সরকারকে আমি বলতে চাই, কেন দেশটাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। দু’একজন উপদেষ্টার কারণে কি এই সরকার ব্যর্থ হবে? কোর্ট রায় দিয়েছেন, নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ

করেছে। এখন যদি ইশরাক মেয়রের চেয়ারে বসেন, তাহলে কার স্বার্থে আঘাত লাগবে? তিনি বলেন, নির্বাচন কমিশনের গ্যাজেট তো বাতিল করা হয় নাই, তাহলে কেন ইশরাককে মেয়রের পদ বুঝিয়ে দেওয়া হচ্ছে না? আমি বলতে চাই, আজকের মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। সরকারকে হুশিয়ার করে সালাম বলেন, নির্বাচনের আগে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, আশা করি সরকার তা চায় না। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, কারণ তাহলে দেশ আবার অন্ধকারের দিকে এগিয়ে যাবে। এ কারণে এতো কিছুর পরেও আমরা চুপ করে আছি। চট্টগ্রাম পোর্ট ইজারা দেওয়ার বিষয়ে আবদুস সালাম বলেন, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম পোর্ট ইজারা দেওয়ার যে

চক্রান্ত চলছে, তা জাতির সঙ্গে বেঈমানি। তাছাড়া রোহিঙ্গাদের জন্য যে মানবিক করিডোর করতে চাচ্ছে, তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। সরকারকে বলতে চাই, এমন কোনো পদক্ষেপ নিয়েন না। তাহলে আমরা মাঠে নেমে এসে তার প্রতিবাদ করব। চট্টগ্রাম পোর্ট ইজারা দেওয়ার বিষয়ে আবদুস সালাম বলেন, বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম পোর্ট ইজারা দেওয়ার যে চক্রান্ত চলছে, তা জাতির সঙ্গে বেঈমানি। তাছাড়া রোহিঙ্গাদের জন্য যে মানবিক করিডোর করতে চাচ্ছে, তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। সরকারকে বলতে চাই, এমন কোনো পদক্ষেপ নিয়েন না। তাহলে আমরা মাঠে নেমে এসে তার প্রতিবাদ করব। প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, শেখ হাসিনা পোর্ট বিদেশিদের দিতে চেয়েছিল। তাহলে আপনি

কি শেখ হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করার উদ্যোগ নিয়েছেন? আমরা সেটা হতে দিতে চাই না। ৯ মাস পার হয়ে গেছে, এখনও কোনো কিছুর লক্ষণ নেই। বলছেন যে জাতীয় ঐকমত্য হয়নি। এটা তো কোনোদিনই হবে না। যেসব ঐকমত্য হয়েছে, সেগুলোকে নিয়েই নির্বাচনের ব্যবস্থা করুন। বাংলাদেশ পেশাজীবী জোটের সমন্বয়ক, খোলাবাজার সম্পাদক-প্রকাশক, গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম সভাপতিত্ব করেন এবং ও প্রজন্ম একাডেমির সভাপতি লেখক ও গবেষক কালাম ফয়েজীর সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রফিকুল আলম মজনু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি