৪ দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা এনবিআর কর্মকর্তাদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫

৪ দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা এনবিআর কর্মকর্তাদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ |
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারসহ চার দাবিতে লাগাতার অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনবিআর কর্মকর্তারা। এক বিবৃতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানিয়েছে, আগামীকাল দাবিসমূহ তুলে ধরে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেবেন তারা। আজ বুধবার থেকে এনবিআর চেয়ারম্যানের অপসারণ চেয়ে লাগাতার অসহযোগ কর্মসূচি ঘোষণা দেন। আগামী শনিবার থেকে কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী সোমবার (২৬ মে) থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সব ধরনের কার্যক্রমে পূর্ণ কর্ম বিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। মঙ্গলবার অর্থ উপদেষ্টাসহ

অন্য উপদেষ্টাদের সঙ্গে হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি ও আন্দোলনরত কর্মকর্তাদের দাবি আমলে নেওয়া হয়নি বলেও প্রতিবাদ জানানো হয়। গতকালের সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণেরও দাবি জানানোর পাশাপাশি অধ্যাদেশ বাতিল করা, রেভিনিউ রিফর্ম কমিটির সুপারিশ জনসম্মুখে প্রকাশ করা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন করে রাজস্ব ব্যবস্থার সংস্কারের দাবি জানানো হয়। যে ৪ দফা দাবি— জারি করা অধ্যাদেশ অনতিবিলম্বে বাতিল করতে হবে; অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে; রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে; জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলেঅচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ববৃন্দসহ

সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসিই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আজ চাঁদে অভিযানে যাচ্ছেন ৪ নভোচারী সিলেটে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু গ্র্যামির মঞ্চে আইসকে কটুক্তি বানির, অশালীন গালি দিলেন বিলি চার বছরে জ্বালানির সর্বোচ্চ দাম আ্যমেরিকায়,জেনে নিন কত ৪ নভোচারী নিয়ে চাঁদের পথে নাসা, চলছে শেষ প্রস্তুতি ন্যাটোকে ‘কাগজের বাঘ’ সম্বোধন ট্রাম্পের, অ্যামেরিকার সরে আসার ইঙ্গিত লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত তীব্র জ্বালানি সংকটে কিউবায় রুশ তেলবাহী ট্যাংকারের আগমন ডোনাল্ড ট্রাম্প: চুক্তি হোক বা না হোক, খুব শিগগিরই ইরান ছেড়ে চলে যাবে যুক্তরাষ্ট্র জাতিসংঘ: ফিলিস্তিনিদের জন্য করা ইসরায়েলের নতুন আইন বৈষম্যমূলক, যুদ্ধাপরাধের শামিল গুলশান ফ্ল্যাট দখল ও হামলা: গিকা চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কক্সবাজারে হামের ভয়াবহ প্রকোপ: এক শয্যায় ৪ শিশু, ১২ ঘণ্টায় ২ জনের মৃত্যু শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি রায় নিয়ে আন্তর্জাতিক আইনি আপত্তি, বিচার প্রক্রিয়াকে “অবৈধ” দাবি ক্রুড অয়েলের সংকটে বন্ধ হয়ে যাচ্ছে ইস্টার্ন রিফাইনারি চীনের নাকের ডগায় প্রথম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের ৫২ বছর পর কঙ্গো, ৪০ বছর পর ইরাক; চূড়ান্ত বিশ্বকাপের ৪৮ দল ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল