সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৯২ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মে, ২০২৫

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪৯২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মে, ২০২৫ |
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯২৫ আসামি এবং অন্যান্য ঘটনায় ৫৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি বলেন, সারা দেশে মোট ১৪৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযান চলমান থাকবে। মোহাম্মদপুরে গ্রেফতার ১৫ : এদিকে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। গ্রেফতার ব্যক্তিরা হলেন-আকাশ ১, কাশেম, রাব্বি, সজীব, মাহাবুল, সিয়াম, শাহরিয়া, শাহাদাত, আলম, তুহিন, আকাশ ২, সুজন, এমদাদুল, সাব্বির ও ফরহাদ। আদাবরে গ্রেফতার ৭ : রাজধানীর আদাবরে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে

জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপি আদাবর থানা পুলিশ। রোববার ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একেএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার আদাবরের শ্যামলী হাউজিং প্রকল্প-২ এবং সুনিবিড় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন-মো. মিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম, মো. পলাশ শেখ, ওমর ফারুক, মো. স্বপন, মো. স্বপন এবং সালাম ওরফে সুমন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী