বিএমইউতে ক্যানসার রোগীদের জন্য রেডিওথেরাপি পুনরায় চালু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ May, ২০২৫

বিএমইউতে ক্যানসার রোগীদের জন্য রেডিওথেরাপি পুনরায় চালু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ May, ২০২৫ |
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত উন্নত প্রযুক্তির যন্ত্র লিনাক মেশিন (লিনিয়ার এক্সিলেটর) দিয়ে রেডিওথেরাপির মাধ্যমে চিকিৎসাসেবা কার্যক্রম পুনরায় চালু হয়েছে। রোববার (১৮ মে) বিএমইউ’র এফ ব্লকে অনকোলজি বিভাগের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ। অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জামাল

উদ্দিনের সঞ্চালনায় সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. সারোয়ার আলম, সহযোগী অধ্যাপক ডা. সাদিয়া শারমীন, অতিরিক্ত পরিচালক (অডিট) খন্দকার শফিকুল হাসান (রতন) প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, মেডিক্যাল টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম জনস্বার্থে চিকিৎসা শিক্ষা, সেবা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করার তাগিদ দেন। তিনি তার বক্তব্যে রোগীদের প্রতি বৈষম্যপূর্ণ আচরণ বন্ধ ও উচ্চবিত্তের মানসিকতা ত্যাগ করার জন্য সেবাদানকারী সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। ক্যানসার রোগীদের চিকিৎসায় ব্যয়ের বিষয়ে রোগীকে অবহিতকরণ, রোগীর মতামত প্রদান ও সিদ্ধান্ত গ্রহণ, চিকিৎসার সম্ভাব্য অগ্রগতির বিষয়ে রোগী বা তার স্বজনকে অবহিতকরণ ইত্যাদি বিষয়ে খেয়াল রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ক্যানসার বিভাগ থেকে গবেষণা কার্যক্রমে অধিকতর মনোযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টদের নির্দেশ দেন। ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে বিদ্যমান গাইডলাইন অনুসরণ করে ক্যানসার রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি দেশের মানুষের আর্থসামাজিক প্রেক্ষাপট ও বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত এমন নিজস্ব গাইডলাইন, প্রোটকল তৈরির পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে চিকিৎসাসেবা ও গবেষণায় সংশ্লিষ্ট সব বিভাগকে সংযুক্ত করা ও শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টসহ সংশ্লিষ্ট সব সাপোর্টিং স্টাফদের সমন্বয়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অনকোলজি বিভাগের চিকিৎসাসেবা ও গবেষণাকে জোরদার করা এবং বিশ্বমানে উন্নীত করার তাগিদ দেন ভাইস চ্যান্সেলর। অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ক্যানসারের চিকিৎসায় অনেক চ্যালেঞ্জ রয়েছে। রোগীরা অনেক আশা নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে

আসে। চিকিৎসার জন্য বিদ্যমান সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে রোগীদের আশা পূরণে সচেষ্ট হতে হবে। রোগীদের সুস্থ জীবনযাপন নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য রেডিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পুনরায় লিনিয়ার এক্সিলেটর মেশিন চালু করা হলো। বিএমইউ’র উদ্দেশ্য ইনকাম করা নয়, বিএমইউর উদ্দেশ্য হলো— গবেষণা কার্যক্রমকে তরান্বিত করা, রোগীরা যাতে সহজে ও স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা নিয়ে আরোগ্য লাভ করে সন্তুষ্ট নিয়ে বাড়ি ফিরে যেতে পারে তা নিশ্চিত করা। সেই উদ্দেশ্য বাস্তবায়নে অধিক গুরুত্ব দিতে হবে। দেশেই যাতে রোগীরা সেবা নিয়ে সুস্থ জীবনযাপন করতে পারেন, সে দিকে দৃষ্টি দিতে হবে। অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের

বর্তমান প্রশাসন কারও অনিয়মের দায় নেবে না। রোগীদের প্রতি সংশ্লিষ্ট সবাইকে আরও সদয় হতে হবে। রোগীদেরকে যেন অযথা আর্থিকভাবে চাপে ফেলা না হয়। রোগীরা যেন প্রতারিত না হয়, সেদিকে দৃষ্টি দিতে হবে। অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন তার বক্তব্যে বিশ্ববিদ্যায়ের বিভিন্ন বিভাগকে ইনস্টিটিউটে উন্নীত করার উপর গুরুত্বারোপ করেন। অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ তার বক্তব্যে বিএমইউর অনকোলজি বিভাগে আরো একটি লিনিয়ার এক্সিলেটর মেশিন চালু, ব্র্যাকিথেরাপি মেশিন চালু, দুই শিফটে রেডিওথেরাপি কার্যক্রম চালু, অনকোলজি বিভাগে কর্মরত সংশ্লিষ্টদের জন্য ঝুঁকিভাতা চালুর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। সহযোগী অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন তার বক্তব্যে জানান, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অনকোলজি

বিভাগে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮ হাজারের বেশি রোগীকে কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। একই সময়ে রেডিথেরাপির মাধ্যমে প্রায় ২ হাজার রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৩ সালে ব্র্যাকিথেরাপির মাধ্যমে ৭০ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান টুঙ্গিপাড়া থানায় অগ্নিকাণ্ড ও পুলিশের পুড়ে যাওয়া গাড়ি ছাত্র ইউনিয়ন নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর মুক্তি টুঙ্গিপাড়ায় রামদা ও কুড়াল নিয়ে মহড়া, ছবি তোলায় বাধা মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু অঁদ্রে মালরোর স্মরণে ফরাসি সপ্তাহ শুরু হচ্ছে কাফরুলে পোশাকশ্রমিক ও স্থানীয়দের পাল্টাপাল্টি ধাওয়া, নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড ফিলিপাইনে মিত্রদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, বাইরে বিক্ষোভ ট্রাম্প-বাইডেনকে হত্যার চক্রান্তে ইরান-সংশ্লিষ্ট পাকিস্তানির ২৭ বছরের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থানে নয়ন হত্যা মামলায় কারাগারে মির্জা আজমের ভাই আনোয়ারুল আদালতে দেহরক্ষী রাখার কারণ ব্যাখ্যা করলেন পরীমনি বরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি