ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন
সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও
“আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা
মবসন্ত্রাস ও চাঁদাবাজিতে হাসনাতই সেরা: অনুসন্ধানে উঠে এলো মুখোশের আড়ালের চিত্র
এই সংসদ একটি পরাশক্তির মধ্যস্থতায় গড়ে ওঠা আন্ডারস্ট্যান্ডিংয়ের সংসদ: জমিয়ত নেতা ইউসুফী
বান্দরবানে কেএনএফ ক্যাম্পে সেনা-জেএসএস যৌথ হামলা, রক্তক্ষয়ী সংঘর্ষে ৪ সেনা নিহতের দাবি
খাগড়াছড়ি কারাগার থেকে পালাল দুই আসামি
খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার পর একজন ধরা পড়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে কারাগারের দক্ষিণ পাশের দেয়াল টপকে পালিয়ে যায় দুই হাজতি। তারা হলো–খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৪) ও রামগড় উপজেলার সিলেটিপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রাজিব হোসেন (২০)।
এর মধ্যে রাজিব হোসেন এরশাদকে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিএন্ডটি গেটের সামনে থেকে আটক করা হয়। তবে শফিকুল ইসলাম এখনো পলাতক।
খাগড়াছড়ি জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ি
পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘দুই হাজতি দেয়াল ডিঙিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় একজনকে দ্রুত ধরা সম্ভব হয়েছে। বাকিজনকে ধরার চেষ্টা করা হচ্ছে। পলাতক শফিকুল ইসলাম চুরির মামলার আসামি।’
পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, ‘দুই হাজতি দেয়াল ডিঙিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় একজনকে দ্রুত ধরা সম্ভব হয়েছে। বাকিজনকে ধরার চেষ্টা করা হচ্ছে। পলাতক শফিকুল ইসলাম চুরির মামলার আসামি।’



