দীপিকার সঙ্গে প্রতারণা করেছিলেন রণবীর কাপুর! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৫

দীপিকার সঙ্গে প্রতারণা করেছিলেন রণবীর কাপুর!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ |
দীপিকা পাড়ুকোন এবং রণবীর কাপুর নিঃসন্দেহে বলিউডের সবচেয়ে সফল অন-স্ক্রিন জুটিদের মধ্যে একটি। কিন্তু বাস্তব জীবনে তাদের প্রেম একসময় হিট সিনেমার চেয়ে বেশি আলোড়ন তুলেছিল। দীপিকা রণবীরের সঙ্গে সম্পর্কের জন্য তার সর্বস্ব উৎসর্গ করেছিলেন। ‘বাচনা অ্যায়ে হাসিনো’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক এতই মধুর ছিল যে, প্রেমিককে খুশি করতে দীপিকা নিজের ঘাড়ে রণবীরের নামে (আরকে) একটি ট্যাটুও করেছিলেন। দু’জনার বিচ্ছেদের পর দীপিকা পাড়ুকোন তার ট্যাটু নিয়ে কোনও অনুশোচনা করেননি এবং দীর্ঘ সময় সেটি রেখেছিলেনও। শত চেষ্টা করেও প্রাক্তন প্রেমিককে ‘প্রতারক’ বলতে পারেননি এ বলিউড অভিনেত্রী। যদিও রণবীরের অন্ধকার দিক প্রকাশ্যে আনেন তার আরেক

প্রেমিকা সোনম কাপুর। বিচ্ছেদের পর রণবীরকে ‘ভয়ঙ্কর প্রেমিক’ বলেই এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন সোনম। তবে এক্ষেত্রে দীপিকা ছিলেন একেবারেই নমনীয়। বিশ্বাস নষ্ট হয়েছে বলে শরীরও নষ্ট করার পক্ষপাতী ছিলেন না তিনি। ভালোবাসার প্রতীক ধরে রেখেছিলেন বহুদিন। তবে দীপিকার এই ট্যাটুকে সোনম উল্লেখ করেছেন ‘যুদ্ধের দাগ’ হিসাবে। অন্যদিকে নিজ শরীরে প্রেমিকের নামে ট্যাটু এঁকে দীপিকা যে রণবীরের প্রতি ভালোবাসার গভীরতা দেখিয়েছেন তাতে মোটেও আগ্রহ ছিল না রণবীরের। যদিও তিনি করন জোহরের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের এক পর্বে হাজির হয়ে প্রাক্তন সঙ্গী দীপিকা পাড়ুকোনকে সাহসী বলে সম্বোধন করেন। করণ জোহর তাকে জিজ্ঞেস করেন, দীপিকার ট্যাটুটি সরানোর ‘কোন পরিকল্পনা’ নেই, সে সম্পর্কে তার

অনুভূতি কেমন। উত্তরে রণবীর বলেন, ‘এটা তার ইচ্ছা। আমি বলতে চাইছি যে, আমরা যখন সম্পর্কে ছিলাম তখন সম্ভবত সে এটি করেছিল। আমি এই পাগলামি সমর্থন করি না, তবে এটি তার পছন্দ ছিল। আমার মনে হয় সে এটি করার জন্য যথেষ্ট সাহসী ছিল এবং আমি মনে করি সে এখনও যথেষ্ট সাহসী।’ গুঞ্জন আছে, দীপিকার সঙ্গে সম্পর্ক চলাকালীর ক্যাটরিনা কাইফের সঙ্গে ঘনিষ্ট হন রণবীর কাপুর। আর এ কারণেই তাদের সম্পর্ক ভেঙে যায়। বিষয়টি ‘প্রকাশ্যে প্রতারণা’ হলেও এ নিয়ে দীপিকা কখনও অভিযোগ করেননি। উল্লেখ্য, সাত বছর প্রেমের পর ২০১৬ সালে দীপিকা ও রণবীরে সম্পর্কে ভাটা পড়ে। বর্তমানে রণবীর আলিয়া ভাটের সঙ্গে

এবং দীপিকা রণবীর সিংয়ের সঙ্গে এবং ক্যাটরিনা কাইফ ভিকি কৌশলের সঙ্গে চুটিয়ে সংসার করছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?