রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৫

রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ |
অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ৭ মে (বুধবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গত ৩০ এপ্রিল অভিনেতা সিদ্দিককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষ হওয়ার পর মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে সিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে অবস্থিত কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি

চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার নামের এক ভ্যানচালক গুলিবিদ্ধ হন। পরে তিনি নিজেই এ ঘটনায় গুলশান থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনকে আসামি করা হয়, যার মধ্যে অভিনেতা সিদ্দিকুর রহমানের নামও রয়েছে। এর আগে ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক সিদ্দিককে আটক করে মারধর করেন এবং রমনা মডেল থানায় সোপর্দ করেন। সেখান থেকে তাকে গুলশান থানায় স্থানান্তর করে গ্রেপ্তার দেখানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নেতৃত্বে ব্যাপক রদবদল ঢাবি প্রক্টরের পদত্যাগ বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার আপিল বিভাগে আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই ভাগ না পেয়ে কাজ বন্ধ করলেন এমপি চাঁদ! মিরপুর স্টেডিয়ামের ফ্লাডলাইটে আগুন বাংলাদেশের কোচ হয়ে আসছেন সেই ক্রিস কোলম্যান? বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম ৬ গাড়ি আর শতকোটি টাকা ফিক্সড ডিপোজিট ছাড়াও বিজয়ের যত সম্পত্তি সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল বিষমাখা আম-লিচুতে সয়লাব বাজার সীমান্ত নিয়ে নতুন উদ্বেগ-উৎকণ্ঠা ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে বেঁচে গেছে পশ্চিমবঙ্গ: অগ্নিমিত্রা হরমুজ ‌‘চিরতরে’ বন্ধ ও বাহরাইনকে চরম পরিণতির হুঁশিয়ারি দিল ইরান ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের বিদেশিদের অপরাধের জাল অনভিজ্ঞ পর্ষদে বড় ক্ষতি ৯ দিন বৃষ্টির আভাস যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড: নিউইয়র্কে ভাতিজার ১৫ বছরের কারাদণ্ড