ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হচ্ছে: পাক প্রধানমন্ত্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৫

ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হচ্ছে: পাক প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৫ |
ভারতের ‘যুদ্ধের’ বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দিচ্ছে পাকিস্তান বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ভারত পাকিস্তান-নিয়ন্ত্রিত ভূখণ্ডের পাঁচটি স্থানে ‘কাপুরুষোচিত’ আক্রমণ চালিয়েছে। ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘শত্রুদের মোকাবেলা করার বিষয়ে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।’ এদিকে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির একটি বৈঠকের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার উদ্ধৃতি দিয়ে জিও টিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে পাকিস্তানের

নিরাপত্তা সূত্র জানিয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় হামলার প্রতিশোধ হিসেবে তারা দুটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে। সামা টিভি জানিয়েছে, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে, বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের ৯টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। আর এই হামলায় তাৎক্ষণিক ৩ জন নিহত ও ১২ জন আহতের হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানি সামরিক মুখপাত্র। উল্লেখ্য, গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল দুদেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে দুদেশ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক পুরোনো রাউটার নিয়ে যে সতর্কবার্তা দিল এফবিআই এসএসসি পাসে আড়ংয়ে নিয়োগ, আবেদন করবেন যেভাবে মাইকে ঘোষণা দিয়ে ২ গোষ্ঠীর সংঘর্ষে ইমামসহ নিহত ২ যে মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক ‘নির্বাচকদের ভুল ধরার প্রবণতা আমাদের দেশে বেশি’ ৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত, ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট লালপুরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত ইরান কি আসলেই অপরাজেয় এফ-৩৫ ভূপাতিত করেছিল