পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ মে, ২০২৫

পাহাড়ি জঙ্গলে মিলল নারীর লাশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ মে, ২০২৫ |
বান্দরবানের থানচিতে নিখোঁজের একদিন পর জঙ্গলে এক খিয়াং সম্প্রদায়ের নারীর লাশ পাওয়া গেছে। নিহতের নাম চিংমা খিয়াং (২৯)। সোমবার বিকালে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের গহীন জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, রোববার সকালে জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে যায় তিন্দু ইউনিয়নের মংখ্যংপাড়া এলাকার বাসিন্দা সন খিয়াংয়ের স্ত্রী চিংমা খিয়াং (২৯)। দুপুর পেরুনোর পরও বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজন থেকে খবর পেয়ে পাড়াবাসী পাহাড়ে খুঁজতে যান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জঙ্গলে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পায়। ওই পথ অনুসরণ করে গিয়ে তার মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। টেনেহিঁচড়ে

নিয়ে যাওয়ার চিহ্ন ও নিহত চিংমা খিয়াংয়ের লাশটি রক্তাক্ত হওয়ায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, ঘটনাস্থলটি খুবই দুর্গম এলাকা, সেখানে কোনো নেটওয়ার্ক নেই; ঘটনাটি শোনার পর তিনি পুলিশকে অবহিত করেন এবং ঘটনাস্থলে পুলিশ নিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ওসি মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এক নারীর লাশ পাওয়া গেছে। শুনেছি একদিন আগে ওই নারী জুমে যাওয়ার সময়ে নিখোঁজ হন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)