ফ্লোরিডায় এক সপ্তাহে গ্রেফতার ১১২০ অবৈধ অভিবাসী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ মে, ২০২৫

ফ্লোরিডায় এক সপ্তাহে গ্রেফতার ১১২০ অবৈধ অভিবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ |
এক সপ্তাহের অভিযানে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক হাজার ১২০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। ‘অপারেশন টাইডাল ওয়েভ’ নামের অভিযানটি গত ২১ এপ্রিল থেকে শুরু হয়ে চলে ২৬ এপ্রিল পর্যন্ত। দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ (আইসিই) সংস্থা এসব তথ্য জানিয়েছে। আইসিই বলছে, গ্রেফতারকৃতদের মধ্যে বেশিরভাগই গুয়াতেমালা, মেক্সিকো ও হন্ডুরাসের নাগরিক। সংস্থাটি জানিয়েছে, আটককৃতদের মধ্যে ৩৭৮ অবৈধ অভিবাসী রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিবাসন বিচারকের মাধ্যমে চূড়ান্ত বহিষ্কারের আদেশ জারি হয়েছে। বাকিরা আইসিই হেফাজতে রয়েছেন এবং তারা এখন অভিবাসন আদালতে শুনানির অপেক্ষায় আছেন। ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস বলেন, ‘আমরা গর্বিতভাবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করছি। ২০২৪ সালের নির্বাচনি ম্যান্ডেট অনুযায়ী আমাদের সীমান্ত সুরক্ষা ও অভিবাসন আইন বাস্তবায়নের অঙ্গীকার

পূরণ করছি। এ ধরণের অভ্যন্তরীণ অভিযানে আমরা আরও অংশ নিব।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারে গিয়ে তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার এ বি জুবায়ের ক্ষমতার পাঁচ মাসেই ‘হাইব্রিড’ আতঙ্ক আন্ডারওয়ার্ল্ডে ভাড়াটে খুনিদের দাপট পাঁচ হাজার বাংলাদেশির ভিসা বাতিল টানা তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল ১৭ শতাংশ উৎপাদন কর্মসংস্থান ধরে রাখাই বড় চ্যালেঞ্জ দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা কী নিয়ে? এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেকে সভা চলাকালে ‘সিন্ডিকেট ঘেরাও’ কর্মসূচি ডাকসু নেতাদের হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ বাংলাদেশে ইয়াবা আসক্তি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভয়ঙ্কর তথ্য স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ বাড়ছে ডলারের দাম ধানুশের পর এবার নতুন ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জন ম্রুনালের দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে