ধর্ষণে ব্যর্থ হয়ে মুখে মাটি ঢুকিয়ে শিশু জান্নাতিকে হত্যা করে বেলাল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫
     ১০:০৮ পূর্বাহ্ণ

আরও খবর

ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত

নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি

জামায়াত নেতার নেতৃত্বে সিলেটে সরকারি রাস্তার বিপুল পরিমাণ ইট লুটপাট: ৬ জন আটক

পূবালী ব্যাংকের লকার থেকে ব্যবসায়ী সুমন কুমার দাসের ২০০ ভরি স্বর্ণালংকার উধাও

উপবৃত্তির লোভ দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণে ও ভিডিও ধারণ, ধর্ষক জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড সক্রিয় দুই প্রজন্মের শীর্ষ সন্ত্রাসীদের তালিকা এবং ইতিহাস: শেষ পর্ব

বিদেশে পলাতক শিবিরের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে পুলিশি পাহারায় থাকা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী-আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।

ধর্ষণে ব্যর্থ হয়ে মুখে মাটি ঢুকিয়ে শিশু জান্নাতিকে হত্যা করে বেলাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ১০:০৮ 142 ভিউ
লালমনিরহাটের কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতি বেগমকে (১১) ধর্ষণে ব্যর্থ হয়ে মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে প্রতিবেশী বেলাল হোসেন (২৪)। গত ১৬ এপ্রিল এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ লোমহর্ষক ঘটনার বিবরণ দেয় বেলাল। নিহত জান্নাতি বেগম কালীগঞ্জ উপজেলার চর ভোটমারী গ্রামের ফজলুল হকের কন্যা। সে স্থানীয় ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী ছিল। গ্রেফতার বেলাল হোসেন একই গ্রামের আবু তালেবের ছেলে এবং সম্পর্কে জান্নাতির প্রতিবেশী মামা। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ চাঞ্চল্যকর তথ্য জানানো হয়। ওসি সেলিম মালিক লিখিত বক্তব্যে জানান, গত ১৬

এপ্রিল সন্ধ্যায় জান্নাতির বাড়িতে কেউ না থাকার সুযোগে বেলাল প্রবেশ করে। সে জান্নাতিকে একা পেয়ে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা চালায়। জান্নাতি চিৎকার করতে চাইলে বেলাল তার মুখ চেপে ধরে জোরপূর্বক টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী ভুট্টাখেতে নিয়ে যায়। সেখানে পুনরায় ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। ঠিক সেই সময় জান্নাতির বাবা-মা বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জান্নাতির চিৎকার শুনে ভুট্টাখেতের দিকে এগিয়ে যান। ধরা পড়ে যাওয়ার ভয়ে এবং জান্নাতিকে চিরতরে চুপ করিয়ে দিতে বেলাল তখন তার মুখে কাদামাটি ঢুকিয়ে দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা পুলিশে খবর দিলে ওই

রাত ১১টার দিকে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল থেকে জান্নাতির মরদেহ উদ্ধার করে। পরদিন লাশের ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। এ হৃদয়বিদারক ঘটনায় নিহত জান্নাতির বাবা ফজলুল হক বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার পরদিনই বেলাল হোসেনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বৃহস্পতিবার বেলালকে আদালতে সোপর্দ করা হলে হত্যার দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বর্তমানে আসামি বেলাল হোসেন জেলহাজতে রয়েছে। এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকাবাসী, শিক্ষার্থী ও

বিভিন্ন সামাজিক সংগঠন ক্ষোভে ফেটে পড়ে। গত কয়েক দিন ধরে জান্নাতি হত্যার সুষ্ঠু বিচার এবং অভিযুক্ত বেলাল হোসেনের ফাঁসির দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জসহ জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক আরও জানান, মামলাটির তদন্তে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ চলমান রয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করছি। তদন্তে প্রাপ্ত নতুন তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এ ঘটনায় এলাকাবাসী দ্রুততম সময়ে খুনির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে? মগবাজারে ফার্মেসি মালিককে কুপিয়ে দুর্ধর্ষ ছিনতাই: নেপথ্যে বহিষ্কৃত যুবদল নেতা ‘মাউরা সায়মন’ সিন্ডিকেট বয়কটের ডাক দিয়েও ভারতের তেলেই ভরসা জুলাই হত্যাকাণ্ড: ফজলে করিমকে বাঁচাতে ১ কোটি টাকা ঘুষ দাবির অভিযোগে প্রসিকিউটর সাইমুম রেজার পদত্যাগ বেতন দিতেই ৫০ হাজার কোটি টাকার ঋণ! ‘গ্যাস পাচারের’ গুজব ছড়ানো সেই পাইপলাইনেই আজ তেল আনছে বয়কটকারীরা! ফয়সালকে ‘বলির পাঁঠা’ না করে পর্দার আড়ালের মূল খুনিদের ধরতে বললেন হাদির বোন কোটি টাকার ঘুষ নতুবা ফাঁসিতে চড়াতে চেয়েছিলেন প্রসিকিউটর তুষার ঈদ সামনে রেখে রাজধানীতে বেড়েছে ছিনতাই, ৪৩২ হটস্পট চিহ্নিত স্থানীয় সরকার-পেশাজীবীসহ সকল নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে: শেখ হাসিনা হঠাৎ রডের মূল্যবৃদ্ধি কার স্বার্থে? একদিনেই টনপ্রতি বাড়ল ১০ হাজার টাকা শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ফের চোটে নেইমার, ব্রাজিলের দলে ফেরার স্বপ্নে ধাক্কা