ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
জাবির সেই ছাত্রীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায় নিয়ে বিচারিক নৈতিকতা ও স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র বিতর্ক
মামলার অভিযোগ গঠনের ৭ দিনেই আসামির মৃত্যুদণ্ড
পি কে হালদারের সহযোগী অভিজিতের ৭ বছর কারাদণ্ড
গুপ্ত সংগঠন শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল
শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
১০ বছরের সাজায় ১৯ বছর পলাতক, তবুও…
১০ বছরের সাজা থেকে বাঁচতে ১৯ বছর পালিয়ে ছিলেন; কিন্তু শেষ রক্ষা হলো না। ধরা পড়তে হলো পুলিশের হাতে।
জানা যায়, চুনারুঘাট পূর্বাঞ্চলের একঢালা গ্রামের কনা মিয়ার ছেলে কাজল মিয়ার বিরুদ্ধে ২০০৬ সালে সিলেট বিয়ানীবাজার থানায় একটি ডাকাতি মামলা হয়; কিন্তু মামলার পর থেকে কাজল আত্মগোপন চলে যান। ওই মামলায় ২০২১ সালে কাজলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দেন সিলেট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত।
মামলার পর থেকে ১৯ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন কাজল। রোববার দিবাগত রাতে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোমবার বিকালে আদালতের মাধ্যমে কাজলকে কারাগারে পাঠানো হয়।
তার গ্রেফতারের তথ্য নিশ্চিত করে চুনারুঘাট
থানার ওসি নুর আলম জানান, গ্রেফতার কাজল সিলেট বিয়ানীবাজার থানার ডাকাতি মামলার আসামি। ওই মামলায় আদালত কাজলকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন; কিন্তু মামলার পর থেকে কাজল আত্মগোপন চলে যান। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।