গরমে সুস্থ থাকতে যেসব সবজি খাবেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ April, ২০২৫

গরমে সুস্থ থাকতে যেসব সবজি খাবেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ April, ২০২৫ |
গরম বেড়ে গেলে খাবার গ্রহণের পর তা হজমে সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানে চিকিৎসকরা গরমকালে খাদ্য তালিকা পরির্তনের পরামর্শ দেন। এইসময় সুস্থ থাকতে সবজি বেশি খাওয়ার পরামর্শ দেন। গরমে শরীর ঠান্ডা রাখতে কোন কোন সবজি খাওয়া উচিত- লাউ লাউয়ে প্রচুর পরিমাণে পানীয় উপাদান থাকে যা গরমে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। করলা এই সবজিটি খেতে তেতো হলেও এর উপকারিতা অপরিসীম। এর অ্যান্টি অক্সিডেন্ট শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তাছাড়া এটি লিভারের কার্যকারিতাকে বাড়িয়ে গরমে হজমশক্তি বাড়াতে সাহায্য করে। ঝিঙা এই সবজিটি মূলত গরমকালেই পাওয়া যায়। গরমে ঝিঙা দিয়ে ছোট মাছের ঝোল খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। এই সবজিটিতে প্রচুর পরিমাণে

ফাইবার ও পানীয় উপাদান থাকে যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে। শশা শশা সবসময়ই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এর মধ্যে যে সিলিকা নামক উপাদান থাকে তা শরীরকে ডিটক্স করে ত্বক ভালো রাখতে সাহায্য করে। চালকুমড়া এই সবজি খানিকটা লাউয়ের মতোই আমাদের শরীরকে শীতল রাখে। এতে প্রচুর পরিমাণে পানীয় উপাদান থাকে যা গরমে শরীরে পানির ঘটতি মেটায়। চিচিঙ্গা এই সবজিটি গরমকালে পাওয়া যায়। এটি গরমে তাপজনিত ক্ষতির হাত থেকে শরীরকে রক্ষা করতে পারে। ঢেঁড়স গরমে এই সবজি ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ। এটি অতিরিক্ত গরমে শরীরকে শীতল রাখে সঙ্গে ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা‑টাঙ্গাইল ও ঢাকা‑ময়মনসিংহ মহাসড়ক বন্ধ ময়মনসিংহে ডেটিং সাইট জালিয়াতি চক্রে ৭জন গ্রেপ্তার মোটরসাইকেল থেকে গুলি করে নরসিংদীতে যুবক নিহত সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ ভারত-নিউজিল্যান্ড টেস্ট ড্রে অস্ট্রেলিয়া শীর্ষে ফাইনাল পথে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ পরীক্ষা ছাড়াই পণ্য ভেজাল ঘোষণার অভিযোগে ভোক্তা অধিদপ্তরে মামলা খুলনায় মুক্তিযোদ্ধা সৈনিক দলের নেতাকে কুপিয়ে জখম পার্বত্য চট্টগ্রামে ২০২০‑২০২৫ে ৭৩০টি নারী পাচার চীনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল