মোল্লাহাটে ছিনতাইয়ে জড়িত দুই যুবক গ্রেফতার, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫

মোল্লাহাটে ছিনতাইয়ে জড়িত দুই যুবক গ্রেফতার, অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ |
বাগেরহাটের মোল্লাহাট থানায় দায়েরকৃত ছিনতাই মামলার (মামলা নং-২০, তারিখ-১৬/০৪/২৫ইং) তদন্ত ও আসামী গ্রেফতারে অভিযান চালিয়ে পুলিশ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। বুধবার রাত ২টায় অভিযানকালে ছিনতাইকৃত একটি Lifan KPR মোটরসাইকেল ও একটি হেলমেটসহ দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—১। মোঃ আলফাজ মোল্লা (২৫), পিতা-মোঃ মোস্তফা মোল্লা, ২। মোঃ রকিবুল কাজী (২৩), পিতা-মোঃ রহমত কাজী, উভয়ের বাড়ি কাহালপুর (পশ্চিমপাড়া), মোল্লাহাট, বাগেরহাট। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— একটি চাইনিজ কুড়াল, একটি চাকু, একটি সিলভার রঙের গুপ্তি, একটি চাপাতি এবং একটি লোহার হাতুড়ি। মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানায়, আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

গ্রহণ প্রক্রিয়াধীন এবং অন্যান্য জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের এমন তৎপরতায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)