প্ল্যাটফর্মে বসে ইনজেকশনে মাদক সেবন, ট্রেন আসতেই যুবকের ঝাঁপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

প্ল্যাটফর্মে বসে ইনজেকশনে মাদক সেবন, ট্রেন আসতেই যুবকের ঝাঁপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
টাঙ্গাইলের ভূঞাপুরে ইনজেকশনের মাধ্যমে মাদক সেবন করছিলেন রাকিব নামে এক যুবক। স্টেশনে ট্রেন আসতেই নিচে ঝাঁপ দেন ওই যুবক। বুধবার বিকাল ৫টায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রাকিব নামে ওই যুবকের মৃত্যু হয়েছে। স্টেশন সূত্রে জানা যায়, বুধবার বিকালে কালিহাতী উপজেলার সোনাকান্দর গ্রামের তৈয়ব ফকিরের ছেলে রাকিব (২৬) ভূঞাপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে বসে ছিলেন। তিনি ইনজেকশনের মাধ্যমে মাদক সেবন করছিলেন। পরে জামালপুর থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ভূঞাপুর স্টেশনে পৌঁছার সঙ্গে সঙ্গেই ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই যুবক। মুহূর্তেই তার দেহ থেকে হাত-পা ও মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রেলস্টেশন কর্তৃপক্ষ রেলওয়ে পুলিশকে অবহিত করেন। ঘটনাস্থলে ভূঞাপুর থানা পুলিশ

সদস্যরাও উপস্থিত ছিলেন। ভূঞাপুর রেলওয়ে স্টেশনমাস্টার আব্দুল কাদের বলেন, যুবকটি মাদকাসক্ত ছিল। ট্রেন আসার সঙ্গে সঙ্গেই ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে। এতে তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা এসে লাশটি উদ্ধার করে আইনগত পদক্ষেপ শেষে পরিবারের কাছে হস্তান্তর করবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)