প্রবাসী আয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, কোন দেশ থেকে কত? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫

প্রবাসী আয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, কোন দেশ থেকে কত?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৫ |
চলতি বছরের মার্চে বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র (ইউএসএ)। জানুয়ারি-ফেব্রুয়ারিতেও শীর্ষ অবস্থানে ছিল দেশটি। যুক্তরাষ্ট্রের পরে এবারও দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এরপর রয়েছে সৌদি আরব। প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। এবার মার্চে দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে। মার্চে দেশে প্রবাসী আয় এসেছে ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এরপর শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য (ইউকে), মালয়েশিয়া, ওমান, কুয়েত, ইতালি, কাতার ও সিঙ্গাপুর। প্রতিবেদনে বলা হয়, মার্চে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে

পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৫৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ কোট ৮৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। তৃতীয় সর্বোচ্চ ৪৪ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত সৌদি আরব থেকে। এছাড়া আলোচিত সময়ে যুক্তরাজ্য (ইউকে), মালয়েশিয়া, কুয়েত, ওমান, ইতালি, কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ৯০ হাজার ডলার, ২৯ কোটি ৯ লাখ ১০ হাজার ডলার, ১৮ কোটি ৬৪ লাখ ৮০ হাজার, ১৮ কোটি ৪৬ লাখ ৯০ হাজার ডলার, ১৫ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার, ১১ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার

ও ৯ কোটি ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া বাহরাইন থেকে এসেছে পাঁচ কোটি ৩২ লাখ ৬০ হাজার ডলার, ফ্রান্স থেকে তিন কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার, সাউথ আফ্রিকা থেকে তিন কোটি ৩৭ লাখ ৮০ হাজার ডলার, কানাডা থেকে দুই কোটি ৪৭ লাখ ৩০ হাজার ডলার, অস্ট্রেলিয়া থেকে দুই কোটি এক লাখ ৭০ হাজার ডলার, সাউথ কোরিয়া থেকে এক কোটি ৯৬ লাখ ৬০ হাজার ডলার, জার্মানি থেকে এক কোটি ৯১ লাখ ৯০ হাজার ডলার, গ্রিস থেকে এক কোটি ৪৫ লাখ ৯০ হাজার ডলার, স্পেন থেকে এক কোটি ৪০ লাখ ৫০ হাজার ডলার। জর্দান থেকে এক কোটি ৩৯ লাখ

৭০ হাজার ডলার, মালদ্বীপ থেকে এক কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার, পর্তুগাল থেকে এক কোটি ২০ লাখ ৫০ হাজার ডলার, মরিশাস থেকে ৯২ লাখ ডলার, ব্রুনাই দারুসসালাম থেকে ৭৮ লাখ ৬০ হাজার ডলার, জাপান থেকে ৭৪ লাখ ৪০ হাজার ডলার, সুইডেন থেকে ৬৮ লাখ ১০ হাজার ডলার, পোল্যান্ড ৬৭ লাখ ৮০ হাজার ডলার, ইরাক থেকে ৬৫ লাখ ৬০ হাজার ডলার, ফিনল্যান্ড থেকে ৫০ লাখ ৯০ হাজার ডলার এবং বাহামাস থেকে ৪১ লাখ ২০ হাজার ডলার এসেছে। অন্যান্য দেশ মিলে প্রবাসী আয় এসেছে চার কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ২০ ঈদে সড়কে প্রাণ হারালেন ২৫ জন পশ্চিমবঙ্গের আদালতে ফয়সাল করিম, হাদি হত্যা অস্বীকার চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস অব্যাহত, ২২ দিনে এলো ২৫ জাহাজ কাতারে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ট্রাম্পের পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় শনাক্ত ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় স্বেচ্ছাসেবকলীগ নেতা স্বগৌরবে অপতথ্য ও বিতর্কের জবাব দিচ্ছে পদ্মা সেতু: হয়ে উঠেছে স্থানীয় জিডিপি, উন্নয়ন ও ভরসার প্রতীক কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, আহত ৮ আরাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৫৯, ৬ জনের অবস্থা আশঙ্কাজনক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন জামালপুরে ব্রিজ ভেঙে নদে শতাধিক মানুষ: নিহত বেড়ে ৫ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস উল্টে নিহত ২, আহত ১০ যুক্তরাষ্ট্র ইউক্রেইনকে তথ্য না দিলে পুতিন প্রশাসনও ইরানকে দেবে না ফিলিপ সাংমার ১৪ দিনের জেল ঈদে ‘প্রিন্স’ ঘিরে বিশৃঙ্খলা, শো বাতিল ও ভাঙচুর ঈদে আসছে কামাল আহমেদের ‘স্বপ্নের আলপথ’ মিউজিক ভিডিও