দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মামলায় ১০ পুলিশ গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশির মামলায় ১০ পুলিশ গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৫ |
দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি অভিবাসীর মামলায় ১০ পুলিশকে গ্রেফতার করা হয়েছে। অর্থ চুরি ও মালামাল ক্রোকের মামলায় সোমবার (৪ আগস্ট) তাদের গ্রেফতার করে পুলিশের বিশেষ শাখা ট্যাকটিক্যাল রেসপন্স টিম। মোহাম্মদ আলী নামে এক বাংলাদেশি পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলাটি করেন। জোহানেসবার্গের অদূরে ইডেনভিল শহরে তার একটি দোকান রয়েছে। গত জুনে মোহাম্মদ আলীর দোকানে চারজন পুলিশ ও ছয়জন মেট্রো পুলিশ আসে। ওই সময় তারা দোকান থেকে নগদ অর্থ ৩৫ হাজার রেন্ড (দক্ষিণ আফ্রিকার মুদ্রা) এবং দেড় লাখ রেন্ডের সিগারেটসহ বিভিন্ন মূলবান মালামাল জব্দ করে। তবে জব্দকৃত মালামালগুলোর ক্যাশ মেমো ছিল ওই বাংলাদেশি ব্যবসায়ীর কাছে। এ ঘটনায় ইডেনভিল থানায় মামলা করেন মোহাম্মদ আলী। সেই মামলায় সোমবার

ওই ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়াদের চারজন দক্ষিণ আফ্রিকান পুলিশ ও ছয়জন ইখুরেলিনি মেট্রো পুলিশ। মোহাম্মদ আলীর দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পুলিশরা দোকানে থাকা লোকদের আটকাচ্ছেন। ভাঙচুর করছেন এবং একজন দোকান সহকারীকে হুমকি দিচ্ছেন। স্টোররুম থেকে সিগারেট ও মূলবান জিনিসপত্র নিয়ে যাচ্ছেন। একজন পুলিশ সদস্যকে কাউন্টার থেকে টাকা নিতেও দেখা যায়। আর একজন পুলিশ অফিসারকে দেখা যায় দোকান থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি নাচছেন। এদিকে, দক্ষিণ আফ্রিকার গণমাধ্যম নিউজ২৪ জানিয়েছে, জব্দকৃত সিগারেটের মধ্যে মূল্যবানগুলো গ্রেফতার হওয়া পুলিশ সদস্যরা রেখে দিয়েছিলেন। কম দামীগুলো তারা জব্দ তালিকায় দেখিয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় একদিনে ১১ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৭৬ ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ২০০ ছাড়াল পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ? ছয় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ কর্মকর্তাকে বদলি যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর আজ দিন ও রাত সমান সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল