শিবচরে এনসিপি’র চার নেতার পদত্যাগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫

শিবচরে এনসিপি’র চার নেতার পদত্যাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ |
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটি থেকে চার নেতা একযোগে পদত্যাগ করেছেন। নেতৃত্বে অযোগ্যতা ও সঠিক মূল্যায়ন না পাওয়ার অভিযোগে শনিবার বিকালে এ ঘোষণা দেন তারা। পদত্যাগকারীরা হলেন—উপজেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী শাকিল খান এবং সমন্বয় কমিটির সদস্য মো. রিয়াজ রহমান, মহিউদ্দিন ও কাজী রফিক। সংবাদ সম্মেলনে পদত্যাগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়। বক্তব্যে বলা হয়, ‘দেশের কল্যাণ ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। পরে এই কমিটি ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামে আত্মপ্রকাশ করলে আমরাও স্বয়ংক্রিয়ভাবে দলের অন্তর্ভুক্ত হয়ে যাই। আমরা কোনো রাজনৈতিক পরিবারের সন্তান না হলেও কোটা সংস্কার

আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনে ছাত্রসমাজের পাশে থেকে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কিন্তু দলের অভ্যন্তরীণ বাস্তবতা এবং পারিবারিক চাপে আমরা মানসিকভাবে বিপর্যস্ত।’ তারা আরও বলেন, ‘দুঃখজনকভাবে, শিবচর উপজেলায় দল পরিচালনার দায়িত্ব এমন কিছু অযোগ্য ও বিতর্কিত ব্যক্তির হাতে ন্যস্ত করা হয়েছে, যারা আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে অযোগ্য। এর ফলে দলের প্রকৃত, নিষ্ঠাবান ও ত্যাগী কর্মীরা যথাযথ মর্যাদা ও মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ধরনের নেতৃত্বের মাধ্যমে শিবচরে দলের ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়।’ বক্তব্যের শেষে তারা বলেন, ‘এই প্রেক্ষাপটে, দীর্ঘ আত্মবিশ্লেষণের পর আমরা সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে

সম্পৃক্ত নই। আমাদের অনিচ্ছাকৃত কোনো ভুলের জন্য আমরা শিবচরবাসীসহ সকলের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আমাদের কর্মকাণ্ডে কেউ আঘাত পেয়ে থাকলে, তা ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীতে স্বস্তির বৃষ্টি কালো টাকা সাদা করার সুযোগ ফিরল, উৎস নিয়ে প্রশ্নও তোলা যাবে না আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ জীবনযাত্রার ব্যয়ে লাগাম টানার চেষ্টা দেশে বিনিয়োগ কমলেও জিডিপি বেড়েছে লাইফস্টাইল টিপস: এই তীব্র গরমে নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধুকে নিয়ে বই থাকায় ভ্রাম্যমাণ লাইব্রেরির ৩ শতাধিক বই জব্দ করল জেলা প্রশাসন মাস্টারমাইন্ড মাহফুজ: ‘জীবন বাঁচাতে চুপ ছিলাম অন্তরীণ সরকারের সময়, তবু এনসিপি-জাশির আক্রমণ থামছে না’ থানায় পিঠ বাঁচলেও ডিসি অফিসে ধোলাই খেলেন পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদী বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম দেশরত্ন শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ নতুন জামা থেকে রং ওঠলে কী করবেন বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘ডিসক্লোজার ডে’ করছাড় পাচ্ছে আইটি ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন ও স্টার্টআপ গৃহকর্মী থেকে প্রতিমন্ত্রী হয়ে কলিতা মাঝি পেলেন গৃহায়ণ মন্ত্রণালয় তদন্তের আগেই দুই কৃষি কর্মকর্তাকে বদলি, ডিএই’র ডিজি লাঞ্ছিত পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক, ঝুঁকিতে হাজারো আমানতকারীর অর্থ ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর শেয়ারে বড় পতন জনগণের ওপর বাড়তি ঋণ ও করভার চাপিয়ে বড় হচ্ছে বাজেটের আকার