মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জুলাই, ২০২৫ |
ভিসা জালিয়াতি করে মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যে প্রবেশের সময় ১৫ বাংলাদেশিকে আটক করেছে সারাওয়াক মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট ইউনিট ( ইউপিকেপি)। সোমবার (২৮ জুলাই) কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ) সারাওয়াক ইমিগ্রেশন ডিপার্টমেন্ট মালয়েশিয়া (জিআইএম) ও সারাওয়াক মনিটরিং অ্যান্ড ইমপোর্টমেন্ট ইউনিট ( ইউপিকেপি) যৌথ পর্যবেক্ষণে তাদের আটক করে। জিআইএম ও ইউপিকেপির তথ্যমতে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সারওয়াক বিমান বন্দরে দুপুর ১২টা ৫০ মিনিটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, মালয়েশিয়া ইমিগ্রেশন সিস্টেমে প্রবেশের জন্য তাদের কোনো রেকর্ড ছিল না। পাসপোর্ট পরীক্ষা করার পর জাল অভিবাসন স্ট্যাম্প ব্যবহার করে তারা বাংলাদেশ কর্তৃপক্ষকে প্রতারণা করেছে বলে ধারণা করা হচ্ছে। আটক বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মালয়েশিয়া

প্রবেশের জন্য বাংলাদেশি সিন্ডিকেট/ এজেন্সি ১৮-২০ হাজার রিংগিত নিয়েছে। আটকদের মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে অধিক তদন্তের জন্য সেমুজা ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্ক আত্মজীবনীতে লিখে বিপাকে নওয়াজ ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় একদিনে ১১ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৭৬ ডেঙ্গুতে চলতি বছর মৃত্যু ২০০ ছাড়াল পুতিনের বিশ্বস্ত মিত্র কে এই রমজান কাদিরভ? ছয় অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ কর্মকর্তাকে বদলি যুদ্ধের ধাক্কার পরও বিশ্ব অর্থনীতিতে আশার খবর আজ দিন ও রাত সমান সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ১৭ নভেম্বর টি-টোয়েন্টির ‘ডাকে’র বিশ্বরেকর্ডের শীর্ষ পাঁচে আছেন যারা সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল