বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার দুই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫

বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার দুই

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ |
চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকের বাড়িতে নিয়ে তিন দিন আটকে রেখে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত প্রেমিক মামুন পাটওয়ারীকে (৪৪) আটক করে থানায় নিয়ে আসেন স্থানীয়রা। পরে চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকা থেকে মিরাজ পাটওয়ারী (২৪) নামে অভিযুক্ত অন্য একজনকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে ভুক্তভোগী জানান, এক বছর আগে ঢাকার শনির আখড়া এলাকায় ওই যুবতীর সঙ্গে অভিযুক্ত মামুন পাটওয়ারীর পরিচয় হয়। এর সূত্র

ধরে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত ৫ আগস্ট বিয়ের প্রলোভন দেখিয়ে ওই যুবতীকে মামুন পাটওয়ারী তার বাড়ি ফরিদগঞ্জে নিয়ে আসেন। সেখানে ভুক্তভোগীকে আটকে রেখে টানা তিনদিন ধর্ষণ করেন মামুন এবং তার অন্য দুই বন্ধু। বিষয়টি শুক্রবার (৮ আগস্ট) টের পেয়ে স্থানীয় লোকজন মামুন ও ওই যুবতীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ ভুক্তভোগীর অভিযোগের পর মিরাজ পাটওয়ারীকে গ্রেফতার করে। এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, গণধর্ষণের অভিযোগের মামলা দায়েরের পর দুই অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার তাদের চাঁদপুর আদালতে পাঠানো হবে। অন্য অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম