ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ
তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি
নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব
বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের
চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
সাংবাদিক তুহিন হত্যার দায় স্বীকার স্বাধীনের
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতার স্বাধীন।
শনিবার (৯ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে গাজীপুর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী এ তথ্য জানিয়েছেন।
কোম্পানি কমান্ডার জানান, স্বাধীন এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বাধীন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ছিনতাইয়ের ভিডিও ধারণ করার কারণে তুহিনকে হত্যা করা হয়।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে তোলা হবে। এর আগে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করে পুলিশ; তারা বাসন থানায় রয়েছেন।
এর
আগে, শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশের প্রাথমিক তদন্তে, চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে হামলাকারীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে। তখন তুহিন নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকার করেন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা।