বন্ধু বদল করলেন মোদি! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫

বন্ধু বদল করলেন মোদি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ আগস্ট, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্ধুত্বের সম্পর্ক কারও অজানা নয়। সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো থেকে একে অপরের প্রতি ভালোবাসা দিয়ে একাধিক পোস্ট করেছিলেন দুদেশের প্রধান। তবে, এবার সেই বন্ধুত্বে দূরত্ব দেখা দিচ্ছে। মূলত, ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের পরই দুজনের সম্পর্কের অবনতি হয়। রাশিয়ার তেল কেনায় ভারতের পণ্য আমদানিতে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এরপরই ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও বিমান কেনা স্থগিত করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে, বিষয়টি মিথ্যা বলে আখ্যা দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে, ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের দিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন

মোদি। এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি। ওই পোস্টে পুতিনকে বন্ধু হিসেবে আখ্যা দিন মোদি। যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা কল্পনা শুরু হয়। অনেকেই বলছেন, শুল্কের জবাবে ট্রাম্পের শত্রু পুতিনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছেন পুতিন। শুক্রবার (৮ আগস্ট) দেওয়া ওই পোস্টে মোদি লেখেন, ‘বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বিস্তর আলোচনা হলো। ইউক্রেন বিষয়ে সবশেষ তথ্য দেওয়ায় আমি তাকে ধন্যবাদ জানায়। পাশাপাশি আমরা দ্বিপক্ষীয় এজেন্ডা ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। এ বছরের শেষ দিকে প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানানোর জন্য আমি অপেক্ষায় রয়েছি।’ মোদির ওই পোস্টে ইতোমধ্যে আড়াই লাখের মতো রিয়্যাক্ট পড়েছে। কমেন্ট পড়েছে

প্রায় ২০ হাজার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’