ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
দৌলতপুরে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৩ নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ (৫০) কে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার করেছে কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামের বৈরাগীরচরস্থ বসত বাড়িতে ডিবি‘র ইন্সপেক্টর শেখ আওয়াল কবির এর নেতৃত্বে এসআই (নিঃ) ইসরাফিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ইউপি চেয়ারম্যান জাহিদ আটক করে এবং চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য অনুযায়ী বসতবাড়ির সিড়ির নিচে একটি বস্তার ভিতর শপিং ব্যাগের
ভিতরে রুমাল দিয়ে পেচিয়ে রাখা অবস্থায় দেশীয় তৈরি এক নলা একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে ডিবি। ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার বৈরাগীর চর এলাকার মৃত শামসুদ্দিন আহমেদের ছেলে। সে দীর্ঘ সময় ধরে আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং মরিচা ইউনিয়ন এলাকার আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা। এ বিষয়ে ডিবি‘র উপ-পরিদর্শক ইসরাফিল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেরে মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ অবৈধ অস্ত্র সহ তার বসতবাড়িতে অবস্থান করছে। এমন তথ্যে আমরা সেখানে অভিযান পরিচালনা করে চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ কে আটক ও অস্ত্র গুলি উদ্ধার করি। তিনি আরো জানান, তার নামে একাধিক মামলা
রয়েছে এবং অস্ত্র আইনে আরেকটি মামলার প্রক্রিয়া চলছে। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, ডিবি পুলিশের হাতে অস্তসহ এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলার প্রস্তুতি চলছে।