যশোর থেকে অপহৃত যুবক গোপালগঞ্জে উদ্ধার, অপহরণকারী আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫

যশোর থেকে অপহৃত যুবক গোপালগঞ্জে উদ্ধার, অপহরণকারী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৫ |
যশোর থেকে অপহৃত আবু সুফিয়ান (২৯) নামে এক যুবককে গোপালগঞ্জে উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় অভিযুক্ত অপহরণকারীকেও আটক করা হয়। অভিযুক্ত রোমান মোল্লা (২১) নারী সেজে মোবাইল ফোনে ভুক্তভোগী আবু সুফিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। পরে ডাকে ডেকে নিয়ে অপরহণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই পুলিশের কাছে এসব তথ্য স্বীকার করেছেন। রোববার দিবাগত রাত ২টার দিকে অপহৃত যুবককে গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের সার গোডাউনের পেছনে থেকে উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে অপহৃত যুবক আবু সুফিয়ানকে (২৯) উদ্ধার করে। উদ্ধারকৃত সুফিয়ান যশোর

জেলার ঝিকরগাছা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের ওবায়দুর রহমানের ছেলে। এ সময় ঘটনাস্থল থেকে রোমান মোল্লা (২১) নামে এক অপহরণকারীকে আটক করা হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা গ্রামের শাকিল মোল্লার ছেলে। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, রোমান মোল্লা নারী পরিচয়ে মোবাইলে আবু সুফিয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে তাকে কৌশলে ১১ এপ্রিল গোবরা গ্রামের বাড়িতে ডেকে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোমান একটি সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে পুলিশকে জানিয়েছে। সংঘবদ্ধ চক্রটি ব্ল্যাকমেইল ও মুক্তিপণ আদায়ের উদ্দেশে সাধারণ মানুষকে অপহরণ করে থাকে বলেও রোমান স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, আজ সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো

হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩ শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত আধাসামরিক বাহিনীর জন্য অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল ‘উগ্রম’ বানাল ভারত বাংলাদেশে আইনজীবীদের ওপর নিপীড়ন ও গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ, বিশ্বের ১৬টি আইনজীবী সংস্থার নিন্দা-উদ্বেগ নড়াইলে জুলাই যোদ্ধাদের হত্যায় পুরস্কার ঘোষণা, আওয়ামী লীগ নেতাকর্মীদের দাবি ‘সাজানো’ নাটক “আজকের এই ককটেল বিষ্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহযোগিতায় হয়েছে”- নাহিদ ইসলাম বছরে ৫ হাজার কোটি টাকার গ্যাস চুরি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর ঢাকা আড়াল ভেঙে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা দক্ষিণখানে দুই বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ডিম্বাণু সংরক্ষণ ছিল নিজেকে দেওয়া সেরা উপহার: কৃতি