প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে গণপিটুনিতে প্রেমিক নিহত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫

প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে গণপিটুনিতে প্রেমিক নিহত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ |
চাঁদপুরের কচুয়ায় প্রেমিকার বাড়িতে মধ্যরাতে দেখা করতে গিয়ে গনপিটুনিতে নিহত হলেন প্রেমিক নূর মোহাম্মদ তূষার (২৫) নামের এক যুবক। এ ঘটনায় প্রেমিকাসহ দু’জনকে আটক করছে কচুয়া থানা পুলিশ। উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, একই উপজেলার মনোহরপুর গ্রামের মৃত. মিজানুর রহমানের ছেলে নূর মোহাম্মদ তুষার ও একই উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে প্রেমিকা হিমা আক্তার (১৮) সাথে সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে দেখা করতে যায়। ঘটনাটি টের পেয়ে প্রেমিকার পরিবার ও বাড়ির লোকজন প্রেমিক তুষারকে আটক করে মধ্যযুগীয় বর্বরতা নির্যাতন করে গুরুতর আহত করেন। তুষারের মা তাছলিমা বেগম প্রেমিকার বাড়ি থেকে ছেলেকে উদ্ধার করে

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে সোমবার ১টার দিকে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের মা তাসলিমা বেগম জানান, আমার ছেলের হিমা আক্তারের সাথে ফেসবুকে পরিচয় হয়ে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তাকে বিয়ে করবে বলে সোমবার দিবাগত রাতে আমার ছেলেকে ফোন দিয়ে হিমা আক্তারের বাড়িতে নিয়ে যায়। হিমার বাড়ির এক লোক আমাকে ফোন দিলে বলে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। আমি ওই খানে গিয়ে ছেলেকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় দেখতে পাই, পরে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবী করেন । কচুয়া থানার ওসি মো. আজিজুল

ইসলাম জানান,হত্যাকান্ড সন্দেহে প্রেমিকা হিমা আক্তার ও তার মা হাছিনা বেগমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য জন্য পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম নেত্রকোনায় বোনের বাড়িতে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত। ঢাকায় পুরোহিতের ওপর নৃশংস হামলা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুভাষ দেউরী মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার তদন্ত দাবি পেশাজীবী মানবাধিকার পরিষদের রণক্ষেত্র সাতকানিয়া: সশস্ত্র জামায়াত-শিবির কর্মীদের গুলিতে রক্তাক্ত আওয়ামী লীগ কর্মী, এলাকায় তীব্র ক্ষোভ এলসি নিষ্পত্তিতে ডলারের দর বেড়ে ১২৩.৫৫ টাকাঃ দুই সপ্তাহে বেড়েছে ৭০ পয়সা, আমদানি ব্যয় ও মূল্যস্ফীতির নতুন শঙ্কা মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রিপেইড মিটারে ভৌতিক বিল কর্তনের অভিযোগ, মধ্যরাতে বিদ্যুতহীনতার ভোগান্তিতে ক্ষুব্ধ গ্রাহকরা হাসিনা সরকার পতনে “সক্রিয় ভূমিকা” রেখেছি: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (ভিডিও)