তিন মাসে ৬৮২ ভারতীয়কে দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫

তিন মাসে ৬৮২ ভারতীয়কে দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ |
চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র থেকে ৬৮২ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে অধিকাংশই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (৪ এপ্রিল) ভারতের লোকসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান, অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করছে ভারত সরকার। যারা ফেরত এসেছেন, তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক কি না, সে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আরও বলেন, অবৈধ অভিবাসনের সঙ্গে কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অবস্থান এ বিষয়ে কঠোর এবং অনড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড়ের অভিযান শুরু

হয়। সেই ধারাবাহিকতায় চলতি বছরেও বহু ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এদিকে, শিক্ষার্থী, পর্যটক ও পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে বৈধ যাতায়াতে কোনো সমস্যা যাতে না হয়, সেদিকেও দৃষ্টি রাখছে মোদি সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত ভারতীয়দের তালিকা গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে ভারত সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবি-স্থানীয়দের তৎপরতায় ব্যর্থ হাতিরঝিলে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ গুলিবিদ্ধ বিশ্বের সবচেয়ে বড় বাজেট কাদের, কোথায় খরচ হয় বেশি? কানাডার ফুটবল সাফল্যকে অনুসরণ করতে পারে বাংলাদেশ: শমিত