ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার
মুক্তিপণের টাকা নিতে এসে পুলিশি জালে ধরা এনসিপির ২ নেতা, ছাড়াতে থানায় মব- গ্রেপ্তার আরও ৩
শরীয়তপুরে সরকারি জমি দখল করে নির্মিত যুবদল নেতার ক্লাব গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
গাজীপুরে একই কারখানার ৭০ শ্রমিক অসুস্থ
পানছড়িতে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩
ফরিদগঞ্জে দেয়ালে দেয়ালে ছাত্রলীগের পোস্টারিং: নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু
পদ্মায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার
পাবনায় ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার পর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ স্বামীর-স্ত্রীর মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছেন নৌ পুলিশ সদস্যরা ও স্থানীয় জেলেরা।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সুজানগর উপজেলা সাতবাড়ি ইউনিয়নের কাঞ্চন পার্ক নামক স্থানে নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজের ১৬ ঘণ্টা পর শনিবার সকাল ১০টার দিকে সাতবাড়িয়া নামক স্থানে পদ্মা নদীর মাঝ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার চত্রাপুর ইউনিয়নের কোল চুরি গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে হৃদয় হোসেন (২৬) ও আতাইকুলা থানার বনগ্রামের মনিরুজ্জামান মানিকের মেয়ে মৌ খাতুন (২২)।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন মাস আগে হৃদয় ও মৌয়ের বিয়ে
হয়। শুক্রবার তারা সাতবাড়িয়া কাঞ্চন পার্ক এলাকায় পদ্মা নদীতে নৌকায় ঘোরার সময় সেটি নদীর মাঝখানে ডুবে যায়। নৌকার অন্যান্য ব্যক্তিরা সাঁতার কেটে তীরে ফিরলেও হৃদয় দম্পত্তি নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করলেও তাদেরকে পাওয়া যায়নি। নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত চন্দ্র দে বলেন, ঘটনা শোনার পর নো পুলিশ কাজ শুরু করে। জেলেদের মাধ্যমে আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।