প্রবীণদের নিয়ে সেন্টারলাইট হেলথকেয়ারের ঈদ উদযাপন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫

প্রবীণদের নিয়ে সেন্টারলাইট হেলথকেয়ারের ঈদ উদযাপন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ |
জমকালো আনন্দ আড্ডা এবং বিনোদনের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে সেন্টারলাইট হেলথকেয়ার। গত ১ এপ্রিল জামাইকাস্থ নিউইয়র্কের দক্ষিণ এশিয়ান কালচারাল সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনটি প্রবীণদের জন্য ছিল এক বিশেষ সাংস্কৃতিক উৎসব। ঈদের দিনটি ছিল এক ভিন্ন রকমের উপলক্ষ। যেখানে প্রবীণদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে নৃত্যশিল্পী জামান তাদের মনোমুগ্ধকর পারফরম্যান্স উপস্থাপন করেন। এছাড়া, ঈদের বিশেষ খাবারের পাশাপাশি নামাজ এবং হলি উৎসবও উদযাপন করা হয়। সেন্টারলাইট হেলথকেয়ারের মার্কেটিং ও ব্র্যান্ড ম্যানেজার, এ্যান হিলি বলেন, এটি আমাদের প্রবীণদের একত্রিত হয়ে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করার একটি দুর্দান্ত সুযোগ। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের জন্য একটি আনন্দময় এবং স্মরণীয় অভিজ্ঞতা তৈরি

করতে চাই। প্রসঙ্গত, সেন্টারলাইট হেলথকেয়ার একটি বৃহৎ নন-প্রফিট প্রোগ্রাম। প্রতিষ্ঠানটি ৫৫ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের সেবা প্রদান করে। প্রতিষ্ঠানটি ২৫টিরও বেশি ভাষায় সহায়তা প্রদান করে এবং হাজার হাজার প্রবীণকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে থাকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া