শিবচরে চালককে গলা কেটে হত্যা, ভ্যান নিয়ে পালানোর সময় আটক ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫

শিবচরে চালককে গলা কেটে হত্যা, ভ্যান নিয়ে পালানোর সময় আটক ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ |
মাদারীপুরের শিবচরে ভ্যান চালক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় বৃদ্ধেন ভ্যানটি নিয়ে পালানোর সময় এক দুর্বৃত্তকে স্থানীয়রা আটক করেছে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করেছে ও স্থানীয়দের হাত থেকে ওই দুর্বৃত্তকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিক জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের তালতলা নামক স্থানে রাস্তার পাশে ভ্যান চালক সায়েম মোল্লার (৬৫) গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ সময় স্থানীয়রা দলবেঁধে চারদিকে ছড়িয়ে পড়ে সায়েম মোল্লার ভ্যানটি উদ্ধারে নামে। ঘটনাস্থল থেকে প্রায়

দুই কিলোমিটার দুরে স্থানীয়রা নিহত সায়েম মোল্লার ভ্যানটি চালিয়ে নিয়ে যাওয়ার সময় সৈকত ঢালীকে (৩৫) আটক করে গনধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে এবং স্থানীয়দের হাতে আটককৃত সৈকতকে নিজেদের হেফাজতে নয়। নিহত সায়েম মোল্লা শিবচর উপজেলার চরজানাজাত এলাকার বাসিন্দা। আর আটককৃত সৈকত ঢালী একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের কেরানীরবাট এলাকার আদম আলী ঢালীর ছেলে। শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। ছিনতাইকৃত ভ্যান ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতের শনাক্তের কাজ অব্যাহত আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০