ছেলের মৃত্যুর খবর শুনেই মারা গেলেন মা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫

ছেলের মৃত্যুর খবর শুনেই মারা গেলেন মা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ |
মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের মৃত্যুর খবর শুনেই মারা গেলেন মা। ছেলের মৃত্যুর ৭ ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে মা মারা গেছেন। বুধবার বেলা ১১টায় মা ও ছেলের জানাজা শেষে দাফন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বাদেউবাহাটা গ্রামে। মৃত ছেলের নাম মাসুম মিয়া (৫৪) আর মায়ের নাম কছতুরা বানু (৭২) জানা যায়, উপজেলার দক্ষিণ বাদেউবাহাটা গ্রামের মৃত আমরুছ মিয়ার বড় ছেলে মাসুম মিয়ার দীর্ঘদিন ধরে হার্টে সমস্যা ছিল। গত মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনা শুনে মা কছতুরা বানু স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে মায়ের এমন

মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে আসে এলাকায়। বুধবার সকালে একসঙ্গে মা ও ছেলের জানাজা শেষে দাফন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা আব্দুল বাসিত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছেলের মৃত্যুর কয়েক ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব বিতর্কিত রেফারিংয়ে রোমাঞ্চকর জয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অন্য দেশ থেকে জ্বালানি কেনায় মার্কিন অবরোধ: বিদ্যুৎ বিপর্যয়ে অন্ধকারে ডুবল গোটা কিউবা আগস্টেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, জানালেন মন্ত্রী দেশে একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৯৬, মোট আক্রান্ত ছাড়াল ৭ হাজার ৩০০ শিক্ষামন্ত্রী: দায়িত্বে পেয়েও পরিকল্পনার অনেক কিছুই বাস্তবায়ন করতে পারেননি আসিফ নজরুল হোটেল কেলেঙ্কারির পর এবার দরিদ্র চা দোকানির ২৫ হাজার টাকা বকেয়া এনসিপির দুই নেতার