‘দাগি’ ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে : নিশো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫

‘দাগি’ ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে : নিশো

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ |
অভিনেতা আফরান নিশো। ছোট পর্দায় তার আকাশচুম্বী জনপ্রিয়তা। এই জনপ্রিয়তা আরও দ্বিগুণ বেড়ে যায়, যখন তিনি বড় পর্দায় নাম লেখান। সেই জনপ্রিয়তা পুঁজি করে এবার ঈদে মুক্তি পেয়েছে নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগি’। যেটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। মুক্তির পর থেকেই নিশোর ‘দাগি’ সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে। হলেও আছে দর্শক উপস্থিতি। যা এই অভিনেতা ও সিনেমার পুরো টিমকে আনন্দিত করছে। তাই কাছ থেকে দর্শকের প্রতিক্রিয়া অনুভব করতে এবার লুকিয়ে নিজের সিনেমাটি দেখলেন নিশো। এ নিয়ে নিশো বলেন, ‘সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ এবং ভালোবাসা ‘দাগি’ টিমের ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। থিয়েটার থেকে বের হয়ে তাদের দর্শক যে তৃপ্তি নিয়ে উল্লাস প্রকাশ করছে এটাই আমাদের

অর্জন। তাই লুকিয়ে সিনেমাটি বড় পর্দায় আমি দেখতে গিয়েছিলাম। কারণ কাছ থেকে দর্শক প্রতিক্রিয়া অনুভব করার সুযোগটি আমি হাত ছাড়া করতে চাইনি। তারপর ভেতরে যেয়ে যখন প্রতি সংলপে সংলাপে তাদের অনুভূতি দেখেছি, তখনই মনে হয়েছে এবারের ঈদ ভালো কাটবে। এ ছাড়া বড় পর্দায় দাগি দেখিনি আমি। তাই নিজেকেও দেখতে গিয়েছিলাম, দাগিতে বড় পর্দায় আমাকে কেমন লাগছে। সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ।’ এবারের ঈদে মোট ৬টি সিনেমা মুক্তি পেয়েছে। যার মধ্যে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’ হল দখলের লড়াইয়ে এগিয়ে আছে। এ ছাড়া সিয়াম-বুবলীর ‘জংলি’ নিয়েও আছে দর্শক চাহিদা। আছে ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া। ‘দাগি’ সিনেমায় নিশোর বিপরীতে অভিনয় করছেন

তমা মির্জা। আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিলি বাশার, মনিরা আক্তার মিঠু, মেহের আশা, বাসার বাপ্পি, প্রীতি আলভী ও লুৎফর রহমান শিমন্তসহ আরও অনেকে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?