‘দেবী মা সর্বদা সঙ্গে আছেন’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৫

‘দেবী মা সর্বদা সঙ্গে আছেন’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ এপ্রিল, ২০২৫ |
মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়ে বিপাকে পড়েন নেহা কক্কর। দর্শককে তিন ঘণ্টা অপেক্ষা করিয়ে রেখে মঞ্চে পৌঁছেছিলেন নেহা। তার পর দর্শকরাই কটাক্ষ করে বলেছিলেন, ‘এটা ভারত নয়। এখানে এ সব চলবে না। মঞ্চেই হাউহাউ করে কাঁদতে শুরু করেন নেহা। তখন দর্শকেরা বলেছিলেন, ‘এটা ইন্ডিয়ান আইডল নয়। নাটক করবেন না।’ পরে অনুষ্ঠানের আয়োজকদের ওপরেই দোষারোপ করেন তিনি। নেহার অভিযোগ, অনুষ্ঠানের আয়োজকেরা তার টাকা নিয়ে পালিয়েছেন। আয়োজকেরাও ছেড়ে দেননি। তাদের দাবি, নেহার জন্য তাদের ৪.৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যেই নেহার একটি পোস্ট ঘিরে জল্পনা তৈরি হয়েছে। ‘গুড়ি পাড়ওয়া’ উপলক্ষে নেহা দুটি ছবি ভাগ করে নিয়েছেন। ছবিতে সাবেক সাজে দেখা যাচ্ছে গায়িকাকে। তার পরনে

গোলাপি রঙের সালোয়ার কামিজ। নিজের বাড়ির মন্দিরের সামনে এই সাজেই বসে ছবি তুলেছেন নেহা। সেই ছবি ভাগ করে নিয়ে নেহা লেখেন, দেবী মা সব সময় তার সঙ্গে আছেন। তাই সে আশীর্বাদধন্য। এখানে ‘সে’ বলতে নিজের কথাই বলতে চেয়েছেন নেহা কক্কর। মেলবোর্নের অনুষ্ঠান নিয়ে এখনো বিতর্ক তুঙ্গে। আয়োজকেরা টাকা নিয়ে পালিয়েছেন। নেহার এই অভিযোগের প্রত্যুত্তর দিয়েছেন আয়োজকেরা। তাদের দাবি, নেহাকে অনুষ্ঠানের জন্য ডেকে তারাই বিরাট ভুল করেছেন। নেহা নাকি এমন সব কাণ্ড ঘটিয়েছেন, যা অস্ট্রেলিয়ায় নিয়ম-বর্হিভূত। এই সংস্থার তরফে আরো দাবি করা হয়েছে, নেহার এই অনুষ্ঠানের পর তারা দেনার দায়ে ডুবে গিয়েছেন। নেহাকে আমন্ত্রণ জানানোই তাদের ভুল ছিল বলে আক্ষেপও

করেছেন আয়োজকেরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসে বাংলা সংস্কৃতির প্রাণবন্ত আয়োজন ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দিই’ বিশ্বকাপ খেলে ২৫০ কোটি টাকা পাচ্ছে কেপ ভার্দে ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ‘দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক নয়’ কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন মা-মেয়েকে ধর্ষণ: দুজনের যাবজ্জীবন, একজনের ১০ বছরের কারাদণ্ড মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলা মার্কিন বাজারে ঝড় তুলেছে চীনের নতুন এআই মডেল নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল ম্যাচ শেষে ভোজিনিয়াকে কি বলেছিলেন মেসি? বিশ্বকাপে বিশ্বরেকর্ড ফ্রান্স কোচের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর আটটি যুদ্ধ মিটমাট করেছি, তাও নোবেল পেলাম না: ট্রাম্প নতুন জটিলতায় পে স্কেল, গেজেট কবে?