ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, ভারসাম্যপূর্ণ সমাজ ও রাষ্ট্র গঠনে যাকাতভিত্তিক অর্থব্যবস্থার বিকল্প নেই।
শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারো বাজার এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের আমিরের পক্ষ থেকে ঈদ হাদিয়া লুঙ্গি বিতরণ পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় আশরাফুল মাখলুকাত মানুষ বস্তি ও ঝুঁপড়িতে মানবেতর জীবন যাপন করে। খোলা আকাশের নিচে, বৃষ্টি ভিজে ও রোদে পুড়ে। অপরদিকে এক শ্রেণির মানুষ টাকার তোষকে অতি আরামপ্রিয় জীবন যাপন করে। অতি অপচয় করে, দেশের টাকা বিদেশে পাচার করে সেকেন্ড হোম তৈরি
করে। প্রচলিত অর্থব্যবস্থায় গরিব আরো গরিব এবং ধনী আরো ধনী হয়। এই বৈষম্য দূর করতে হলে যাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রবর্তন করতে হবে। সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘবে ইসলামী তথা যাকাতভিত্তিক অর্থব্যবস্থাই একমাত্র বিকল্প। তিনি ইসলামী অর্থব্যবস্থার প্রবর্তন করে বৈষম্যহীন ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। দারোরা ইউনিয়ন সভাপতি হাফেজ শরিফুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে ছাত্রনেতা আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুবনেতা জহিরুল ইসলাম, ছাত্রনেতা মূসা হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা সভাপতি মাস্টার মুহাম্মদ মফিজুল ইসলাম, যুবনেতা মাওলানা শোয়াইব আহমদ। অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।