ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ: বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা
বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ
রাজধানীতে আট মাসে ৪০০ বেওয়ারিশ লাশ দাফন, বেড়ে চলেছে সংখ্যা
সুনামগঞ্জে এক বছরে অন্তত ১৫ ছাত্র মাদ্রাসার মুহতামিমের ধর্ষণের শিকার, ধামাচাপার চেষ্টা স্থানীয় মাওলানাদের
সীতাকুণ্ডে বিএনপি কর্মীরা কুপিয়ে হত্যা করল আওয়ামী লীগ কর্মীকে
যুবলীগ নেতা ছেলেকে জ্যান্ত পুড়িয়ে হত্যাচেষ্টা, মামলা করতে গিয়ে ৬৮ বছরের বৃদ্ধা মা বিএনপি অফিস ভাঙার মামলায় কারাগারে!
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কে ওয়াচ টাওয়ারে পর্যবেক্ষণ
মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ অংশে ৩টি স্থানে ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর, শিল্পাঞ্চল খ্যাত অলিপুর ও শায়েস্তাগঞ্জে ৩টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। এখান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলো।
পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে মহাসড়কে যানজট হয়, অপরাধ প্রবণতাও বাড়ে। সেদিক চিন্তা করে এ ওয়াচ টাওয়ারগুলো করা হয়েছে। এখানে দায়িত্বরতরা দেখবে কোথায় কি কারণে যানজট লেগেছে। তারা দায়িত্বরতদের নির্দেশনা দিলে তাৎক্ষণিক সমস্যার সমাধান করা সম্ভব হবে। আবার ছিনতাইসহ অপরাধ প্রবণতাও সহজেই পুলিশের নজরে আসবে। এছাড়া পুলিশ নিয়মিত টহলে থাকলে এবং নজরদারির মধ্যে রাখলে মানুষও
নিরাপত্তাহীনতায় ভুগবেন না। তিনি বলেন, আমরা মহাসড়কে চলাচলকারী মাইক্রোবাস চালকদেরও আমাদের নাম্বার দিয়ে দিয়েছি। তারা কোথাও সমস্যা হলেই যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা চাই বিদেশ ফেরত বা বিদেশ যাত্রীসহ সব মানুষ যেন ঈদে নিরাপদে ঘরে ফিরতে পারেন। কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন।
নিরাপত্তাহীনতায় ভুগবেন না। তিনি বলেন, আমরা মহাসড়কে চলাচলকারী মাইক্রোবাস চালকদেরও আমাদের নাম্বার দিয়ে দিয়েছি। তারা কোথাও সমস্যা হলেই যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা চাই বিদেশ ফেরত বা বিদেশ যাত্রীসহ সব মানুষ যেন ঈদে নিরাপদে ঘরে ফিরতে পারেন। কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন।





