পিরোজপুরে হত্যা মামলার আসামি মদ বাবু রাজধানীতে গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫

পিরোজপুরে হত্যা মামলার আসামি মদ বাবু রাজধানীতে গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৫ |
পিরোজপুরে হত্যা মামলার আসামি যুবলীগের প্রভাবশালী কর্মী বাবু শেখ ওরফে মদ বাবু ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেফতার হয়েছেন। বুধবার ঢাকা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। বাবু শেখ ওরফে মদ বাবু পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে। মামলা ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে রাজধানীর পুরানা পল্টন ও সূত্রাপুর থানাধীন কবি নজরুল ইসলাম কলেজের গেট এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে হামলা চালানো হয়। ওই হামলায় বাবু শেখসহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় ৩ শতাধিক সন্ত্রাসী অংশগ্রহণ করে। এ ঘটনায় হত্যা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে কেরানীগঞ্জ থানার চর কালীগঞ্জ গ্রামের মো. শাহ

আলমের স্ত্রী কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৮ জন নামীয় এবং অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় বাবু শেখ ওরফে মদ বাবু ৪২নং আসামি। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, বাবু শেখের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় ২০২৩ সালের ১২ ডিসেম্বর পৌরসভার ৪নং ওয়ার্ডের উত্তর রানীপুরের বটতলা নামক স্থানে লালন ফকিরকে (২৮) হত্যা মামলা দায়ের হয়। হত্যার ঘটনায় নেতৃত্ব দেয় বাবু শেখ। তিনি পিরোজপুরের প্রভাবশালী এক রাজনৈতিক নেতার ছত্রছায়ায় জেলার সর্বত্র ভাইদের সহযোগিতায় অবৈধ মদ সরবরাহ করে যেতেন। তার অনুদানে স্থানীয় যুবলীগের বিভিন্ন কর্মসূচি পালিত হতো। যে কারণে তিনি মদের ব্যবসা পুরো ছড়িয়ে দিতে পেরেছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও ছিল তার সখ্যতা। গত বছরের ২৪ আগস্ট পিরোজপুর সদর থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। এ বিষয়ে পিরোজপুর পুলিশ সুপার খান মো. আবু নাসের গণমাধ্যমকে জানান, পিরোজপুরের বাবু শেখ গ্রেফতার হওয়ার বিষয়টি আমরাও শুনেছি। খোঁজ নিয়ে নিশ্চিত হওয়ার পরে বলতে পারব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’ ‘এত বিভীষিকাময় পরিস্থিতি হবে ভাবিনি, কক্সবাজারের আনন্দটাই মাটি’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরা ১০ গ্রাজুয়েটের তালিকায় ৭ জনই বাংলাদেশি ফিফার বিরুদ্ধে তদন্তের দাবি ফিফার কাছে অভিযোগ করল মিশর পেনাল্টি মিস করার পর যা ভেবেছিলেন মেসি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু পাঁচ ক্রুসহ পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ নিখোঁজ ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মহিলা লীগ নেত্রী ফরিদা গ্রেফতার ১৩ বছর পর পিতৃত্বের স্বীকৃতি পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু ‘খালেদা জিয়া ১ টাকা রেখে পুরো বেতন এতিমখানায় দান করে দিতেন’, জানালেন প্রেস সচিব